Profile Photo

_zarin_tasnim.25Offline

  • zarintasnim
  • Profile picture of _zarin_tasnim.25

    _zarin_tasnim.25

    3 years, 11 months ago

    বাকি অংশটুকু বাদ দিয়েই আমি সিদ্ধান্ত নিলাম দেশান্তরী হয়ে ভিনদেশে বাঁধব ঘর। যেখানে তুমি নামক অস্তিত্বটা আর কোনোদিন আমাকে ছুঁতে পারবে না৷ প্রতিদিন মৃত্যুসম যন্ত্রণা আমায় বয়ে বেড়াতে হবে না। আমি প্রাণ খুলে বাঁচব। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমাকে আর কষ্ট পেতে হবে না। এই যে ভাবছিলাম, এসব শুধুই কল্পনা। আমি জানি, বাস্তবে কখনো সম্ভব নয়। তুমিই শুধুমাত্র আমার পিছুটান নয়। তুমি ছাড়াও আমার আরও দুটো জগৎ আছে। তোমার জগৎটা থেকে পালাতে আমি আমৃত্যু পারব না। তোমাকে ঘিরে থাকা অনুভূতিগুলো এখন এমন যন্ত্রণা দেয় যে, আমি প্রতিনিয়ত একটু একটু করে মরি। যদি জানতাম, ভালোবাসা এত বিষাদময় তবে সম্ভবত এ নীরব ঘাতককে আমি কখনোই গ্রহণ করতাম না। তুমি জানতে চেয়েছিলে না, “তোমার অপরাধ কি”। তাহলে শুনে রাখো, তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। আমার সবটুকু ভালো থাকাকে কেড়ে নিয়ে তুমি কতটুকু ভালো আছো, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। ভেবেছিলাম জিজ্ঞেস করব। কিন্তু তোমাকে দেখতে দেখতেই সময় কখন ফুরিয়ে গেল, খেয়ালই করতে পারলাম না। বলেছিলাম তোমায় পুড়াবো, কিন্তু দাবার চাল উলটে এখন তুমিই আমায় পোড়াচ্ছো।

    ~যারিন তাছনিম

    7
    5 Comments

Friends

Profile Photo
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
Profile Photo
Mourin Islam
@mourinmourin69gmail-com
Profile Photo
Ali Edrish
@edrishali10gmail-com
Profile Photo
Fatema-Tuz-Juhra-Jerin
@fatema-tuz-juhra-jerin
Profile Photo
Dipok-Kumar-Bhadra
@dipok-kumar-bhadra
Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Skip to toolbar