-
অনুযোগ
সারাদিন জুড়ে যখন তুমি থাকো তোমার ব্যস্ততায়,
ওই নীল আকাশের দিকে তাকিয়ে তখন
উদাসী মনে আমি মত্ত তোমার অপেক্ষায়।
এই ভেবে যে;
দিন পরে এই নিশীথে তুমি তো আমারই হবে,
কিন্তু তোমার সময় কই-
আমাকে নিয়ে যে দু দন্ড ভাববে।
তখন রাতের আকাশে চাঁদও আমায় দেখে কাঁদে,
আর আমি দূরত্ব বাড়াই তোমার থেকে অভিমানে।এই যে এতকিছু হয়ে গেল
তাতে তোমার কি যায় আসে,
না আছে তোমার খোঁজ।
হঠাৎ একদিন আমাকে পড়বে মনে,
চুপিসারে কাছে আসবে আমার, তোমার ব্যস্ততা ভুলে।
জড়িয়ে ধরে নাক ডুবিয়ে আমার খোলা চুলে;
তোমার গম্ভীর অথচ স্পর্শকাতর কন্ঠে-
ডাকবে আমায়, প্রিয়তা!ব্যস, আমি স্তব্ধ তোমার কন্ঠে-
আমার অভিমানের পাহাড়,
এত এত অভিযোগের পসরা,
সব শুন্যে মিলিয়ে গেল তবে।
রয়ে গেল শুধু তোমার ধীর কন্ঠের
আবেগময় প্রতিধ্বনি।
আর আমি অশ্রুতে ভাসিয়ে দিয়ে সব,
এই আমিকে তোমার নিকট করে দিলাম সমর্পণ।রাতের আকাশে চাঁদ হেসে পুর্ণিমা আনলো,
বেলী তার সুগন্ধ ছড়িয়ে চারপাশ করল মোহনীয়।
আর এখানে আমি সবকিছুকে সাক্ষী করে
আমার অঙ্গে অঙ্গে জড়িয়ে নিলাম তোমায়।
আমাতে তুমি বিভোর হয়ে ঘুচিয়ে দিলে শুন্যতা
তোমার ছোঁয়া জানান দিলো আমার পূর্ণতা!
আরও একবার পৃথিবী জানলো
এই যে আমি; আমিই তোমার প্রিয়তা।2 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
Mourin Islam
@mourinmourin69gmail-com
Ali Edrish
@edrishali10gmail-com
Md Amirul Islam Shagor
@shagor
Fatema-Tuz-Juhra-Jerin
@fatema-tuz-juhra-jerin
Dipok-Kumar-Bhadra
@dipok-kumar-bhadra
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman



Osadharon