-
“মৃত্যু নিশ্চিত”
🖋️জহির বিন আইয়ুবমৃত্যু এমন এক মেহমান,
দুয়ারে এসে কড়া নাড়লে
তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারও নেই।১৬/০১/২০১৮
মঙ্গলবার।
জোহরের নামাজ পড়ে রুমে এসে খেতে বসেছি।
দু’দিন পরে পরীক্ষা।
আমি প্রায় ৩মাস ক্লাস করি নি।
একটুও সময় নষ্ট করা যাবে না।
তাই তাড়াতাড়ি খাবার খেয়ে পানি খাবো এমন সময় শুনলাম আমাকে কেউ খুঁজতে এসেছে।
বিশ্বাস করি নি।
আমি বাসায় বলে দিয়েছি কেউ যেন আমাকে খুঁজতে মাদরাসায় না আসে।
তাহলে আজকে কে আসবে আমাকে খুঁজতে?
দরজায় তাকিয়ে দেখি,
মামাতো ভাই দাঁড়িয়ে আছে।
বুকটা ধক করে উঠলো ভাইয়ার মলিন মুখটা দেখে।
কাছে গেলাম।
বললো হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে চল।
বাসায় যেতে হবে।
ভাবলাম, কি এমন দরকার যে আমাকে বাসায় যেতে হবে?
হুজুরের সামনে গিয়ে ভাইয়া বললো,
“ঘন্টা দুয়েক আগে আব্বু মারা গেছে। ”
পাথর মনের মানুষ তো!
কাঁদতে পারি নি।
ছুটি নিয়ে রিকশায় করে বাসায় ফিরলাম।
পথে শুধু কিভাবে কি হলো জেনে নিলাম।আর কোরআন তেলাওয়াত করছিলাম।
বাসায় ফিরতেই বড় আপু ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো চিৎকার দিয়ে।
জানি কেঁদে লাভ নেই, তাই আপুকে থামাতে গিয়ে নিজেও কিছুটা কেঁদে ফেললাম।
আম্মু নিজেকে শান্ত রেখেছেন। মা শা আল্লাহ।
আমি চেয়েছিলাম আব্বুর গোসলে সঙ্গ দিতে।
বড়রা নিজেকে সামলে রাখতে পারবো না ভেবে নিষেধ করেছে।
আসরের পরে জানাযা পড়ালাম নিজেই।
তারপর কাঁধে করে খাটিয়া বহন করে নিয়ে গেলাম খালপাড় রোডে নূরিয়া কবরস্থানে।
কবর খোদাই হয়ে গেছে।
আমি আর বড় দুলাভাই কবরে নামলাম।
দাফন কাজ শেষ করে দোয়া করে চলে আসলাম।
আজ ৪বছর হয়ে গেলো।
এখনও চেষ্টা করি প্রতি শুক্রবার কবরস্থান হয়েই আসা যাওয়া করতে।
তবে কবরস্থানে ঢুকি খুবই কম।
কবরস্থানে ঢুকলে আমার হাতে বা পায়ে কিছু একটা সমস্যা হবেই।
আর তাও দীর্ঘ সময় থাকবে।
তাই কবরস্থানে ঢুকি না খুব একটা।
খুব কষ্ট হয় যখন ভাবি, এতকিছু করছি,নিতে তো পারবো না কিছুই।
নিজেও তো আর থেকে যেতে পারবো না।
তাহলে কিসের জন্য এতসব….?
আল্লাহ আমার বাবার জন্য উত্তম ফয়সালা করুন।
আমাদেরকেও বুঝ দান করুন।
আমাদের “শেষ”টা উত্তম ও ঈমানের সাথে নসীব হোক।
আমীন……!3 Comments
Friends
Azmeri Nafsi
@azmeri
AHMADULLAH ARAFATH
@ahmadullah0521
Abir Zayn
@abir-zayn
Wahida Alam Chowdhury
@wahida-alam-chowdhury
বিজয় দেব
@letwrit
Umma Habiba
@habibaa
Nupur Sarker
@afrojanupur
Anm Hossain
@anm-shahadad-hossain
Sumit Saha
@sumit-saha


সুন্দর অনুভুতি।