-
ওরা মানুষ-তোরা নয়
জাফর পাঠানকোন ধর্ম নয়-কোন জাত নয় – কোন গোত্রও নয়
কোন ক্ষমতা রূপ অর্থকড়ির কথা তারা-নাহি কয়,
ওরা মানুষ নাকি জীব জানোয়ার-বিবেচ্য তাও নয়
মন ও প্রাণের টানে-ওরা একে অপরের কথা কয়,
দেখে দুখ-উথলে উঠে ওদের বুক- চাপা নাহি রয়
শুন্ শান্তি হননকারীর দল; ওরা মানুষ-তোরা নয়।বাহুবলের বাহুল্যতে তোরা হয়ে যাস্- অন্ধ বধির
অর্থের নেশায় মেতে উঠে – হস্ জ্ঞানশূন্য অধির,
করিস ভিটা ছাড়া-ভাঙ্গিস স্বপ্নের বুনা অভাবী নীড়
ওদের দুঃখ কষ্ট বুকফাটা চিৎকারেও- হসনা ধির,
প্রেমভরা প্রাণীকুলের বুকে-চালাস প্রাণঘাতী তীর
শান্ত নদে অশান্তির তুলে ঢেউ-হস্ নাঙ্গা বঙ্গবীর।শুনে রাখ্ বিবেকহীনেরা-
দিগ্বীজয়ী বীর হলেও তোরা- এ মনে জাগবেনা ভয়
বলে যাবো বুক চিতিয়ে আমি;ওরা মানুষ-তোরা নয়।কাব্যগ্রন্থ : অগ্নিবাণ
2 Comments
Friends
Md Emtiaz Ali Mridul
@emtiazalimridul
Nusrat Jahan
@nusu
Sumaiya imu
@sumai
Muhammad-Tarek-Ul-Islam
@muhammad-tarek-ul-islam
Farjana Akter Sume
@farjanasume21
Sharika Jerin
@sharika
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Syed Abdul Latif Chandon
@chandon
Md.abutaher tonmoy
@abutahertonmoy

মানুষ এক জাতি। অভিনন্দন।