Profile Photo

জাফর পাঠানOffline

  • zppoetry.com
  • অজ্ঞাত উত্তর
    জাফর পাঠান

    জানিনা বাগানে এখন- ফুটেনা কেন ফুল
    গায়না আর- সুরেলা গান- পাখি বুলবুল,
    কোথায় হারিয়ে গেছে- বন থেকে বনফুল
    মৌমাছি পায়না মৌটুসি, যাতে ফোটাবে হুল।

    ঋতুরা বৈচিত্র নিয়ে মেটাতে আসেনা মন
    দোলেনা এখন আর- পুঞ্জ পুঞ্জ কাশবন,
    নেই কিষাণ-কিষাণির, মনোভোলা বাঁধন
    নেই আউল-বাউলের- সেই গীত সাধন।

    খোলামনে হাসি নেই, হাসে যেন কাষ্ঠহাসি
    প্রতিবেশীরা হয়েছে আজ- দূর পরবাসী,
    মুছে দিয়ে জোছনা- পূর্ণিমা হয় অমানিশি
    মনের সাথে মন মিলিয়ে- নাই মিলামিশি।

    চাঁদ-তারা-গগনের কাছে – প্রশ্ন যদি রাখি
    মুখ লুকিয়ে অঝরে কাঁদে স্রোতস্বিনী আঁখি,
    আলোকে করলে প্রশ্ন- নিভায় সমস্ত আলো
    দিবে নাকি উত্তর- গুটাইলে মনের কালো।

    কাব্যগ্রন্থ : মুক্ত খাঁচার বন্দি পাখি

    3
    2 Comments

Friends

Profile Photo
Md Emtiaz Ali Mridul
@emtiazalimridul
Profile Photo
Nusrat Jahan
@nusu
Profile Photo
Sumaiya imu
@sumai
Profile Photo
Muhammad-Tarek-Ul-Islam
@muhammad-tarek-ul-islam
Profile Photo
Farjana Akter Sume
@farjanasume21
Profile Photo
Sharika Jerin
@sharika
Profile Photo
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Profile Photo
Md.abutaher tonmoy
@abutahertonmoy
Skip to toolbar