Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • Profile picture of বিদ্রোহী !!!...........

    বিদ্রোহী !!!………..

    8 months, 3 weeks ago

    বালিকা।
    তুমি যে জানতেই পারোনি
    তোমার ঘরের জানালার কোন ঘেঁষে
    দক্ষিনা সমীরণ হয়ে আমিই
    তোমার ঘনকালো চুলের সুগন্ধ চুরি করেছি !

    তুমি তো বুঝতেই পারোনি
    ইলশেগুঁড়ি বৃষ্টির ছদ্মবেশে আলতো ছুঁয়ে
    ভেজা ভেজা একটা চুমু আমি এঁকে দিয়েছিলাম
    তোমার ভেজা লালচে ওষ্ঠদয়ের উপরে !

    তুমি যে উপলব্ধিই করতে পারোনি
    সেদিনের সেই শেষ দুপুরে ।
    সজনে গাছের ডালে বসা কোকিলের বেশে
    কুহুতানে ডেকে ডেকে তোমার ঘুমটা
    ভাঙ্গিয়ে দিয়েছিলাম আমিই যে !

    তুমি যে ধরতেই পারোনি
    হেমন্তের আগমনী আড্ডায়
    শীতের বিন্দু বিন্দু কুয়াশার পরিচয়ে
    ছুয়ে ভিজিয়ে দিয়েছিলাম তোমার
    চোখের কোনায় অপরূপা সুন্দর
    ওই ছোট্ট তিলখানি।

    সত্যিই তুমি জানতেই পারোনি
    কতটা ভালোবেসেছিলাম মন প্রাণ উজাড় করে দিয়ে
    ঠিক কতখানি গভীরতা ছিল আমার প্রেমের।
    ওই উষ্ণ আবেগে নির্বাক কান্নায়
    আর উচ্ছ্বাসিত হাসিতেই মিশেছিলাম
    আমি তোমা থেকে তোমাতেই।

    বালিকা।
    তুমি তো বোঝাতেই পারোনি
    চঞ্চলা হরিনীর মতোই হতচকিত chock দৃষ্টিতে
    খুঁজেছিলে সারাক্ষন শুধুই আমায়।
    ডুবে গিয়েছিলে তুমি আমার ভালোবাসার অথৈ জলে!
    আর আমার অদৃশ্য শরীরটাকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
    করে নিয়েছিলে তোমার ভেসে থাকার অবলম্বন।

    অচেনা এক বিদ্রোহী আমি
    তুমিহীনা এই আমারই শহরে

    2
    2 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar