আমাকে দেখো না কেউ
আমাকে দেখা যায় সামনের বাড়ির জানালা দিয়ে
তারে পেটিকোট, পাজামার সাথে
ফ্যানের নিচে শুকোচ্ছি নিজেকে ভেজা আধা ভেজা।
নিচে যে কুকুরটা, ওকি আমি!
কতো গভীর নীরবে সেঁধিয়ে আছি
গুটিসুটি একা আর বৃষ্টির বন্যা
ভাসিয়ে দিয়েছে যত আবর্জনা তবুও
রেলিং ঝুঁকে দেখছে বাড়ির মেয়েরা!
যতই লুকাতে চাই নিজেকে ততই
কোঠার মত প্রকাশিত হতে থাকি ধীরে ধীরে;
আমাকে দেখো না কেউ তোমরা,
না, আমাকে দেখো না তোমরা।
![]()
4 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
আমাকে দেখো না কেউ তোমরা,
না, আমাকে দেখো না তোমরা। অসাধারণ।
আব্দুল মজিদ মারুফ
ধন্যবাদ লেখাটি শেয়ার দেওয়ার জন্য
আব্দুল মজিদ মারুফ
অভিনন্দন কবি
মোঃ আরিফুল ইসলাম
অসাধারন লেখনি