নিঃশব্দে চলে যাওয়া
১.
বৃষ্টি পড়ছে সবুজপত্রে
ভোরের আলো
অকস্মাৎ মাধবীর জেগে ওঠা
তোমরা তাকে যে নামেই ডাকো
হরিদ্রাভ, পীতাভ, ব্যালেরিনা
গাড়িবারান্দায় একটা কালো গুঁইসাপ সরসর চলে যাচ্ছে
তুমিও নিঃশব্দে
বেলেকান্দায় তোমার পাশের গ্রামেই হারিশ শেখ
এখান থেকে ওখানে যেতে
কয়েক যুগ
সিভিল ড্রেসে পলাতক যোদ্ধারা
লেফট-রাইট করতে করতে
নিঃশব্দে চলে যাওয়া
তুমিও…
২.
কথা বলতে বলতে
চোখ বুজে এলো
একগুচ্ছ করবীর স্মৃতি
কপালে ম্যাজেন্টা সিঁদুর
বুকের ভেতর বৃষ্টি নামে নৌকা টলোমলো
কথা বলতে বলতেই গাঢ় অন্ধকার
সূর্যাস্তের আগেই
সমুদ্রতীরে একটা লাশবাহী জাহাজ
খুব নিঃশব্দে চলে গেলে
বাতাস জানল না
তুমিও…
![]()
8 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
আনোয়ার পারভেজ নূর শিশির
“সূর্যাস্তের আগেই
সমুদ্রতীরে একটা লাশবাহী জাহাজ
খুব নিঃশব্দে চলে গেলে
বাতাস জানল না
তুমিও…” — অপূর্ব সুন্দর অনুভবে মোহনীয় চিত্রকল্প… অভিনন্দন কবি…
সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুগণ,
আমার সাম্প্রতিকতম কবিতা⌠ সৃষ্টি বিলাস ⌡ পড়ার আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছি… যদি ভালো লেগে থাকে তবে আপনার অনুভূতি প্রকাশ করুন কেননা কেউ জানে না হয়তো আপনার দারুন সুন্দর কোনো মন্তব্য এবং প্রতিমন্তব্য থেকেই হয়তো কোনো কবিবন্ধু’র নতুন কোনো কবিতা’র জন্ম হচ্ছে প্রতিনিয়ত…!
নিশ্চয়ই আপনার প্রিয় বন্ধু’কে এটি আনন্দ উপহার হিসেবে শেয়ার করে দিন…
সকলের জন্যই রইলো শুভকামনা ও ভালোবাসা… শুভ হোক…
Nirvul Barta
খুব ভালো সংলাপ ধন্যবাদ কবিকে
নভেরা হোসেন
অভিমানী মন মন ভালো করতে কবিতা পড়তে পারেন ..
নভেরা হোসেন
সজীব আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ..
নভেরা হোসেন
অনেক ধন্যবাদ সুমাইয়া নুসরাত ..
Sumaia Nusrat
ভালো থাকুন ভালো লেখুন
Drako Shajib
অসম্ভব সুন্দর একটি গল্প ছিলো। কেনো যেন বিশ্বযুদ্ধের একটি ছাপ খুজে পাচ্ছি এ গল্পে। অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা কবিতাটির জন্য।
অভিমানী মন
দুঃখগুলো নিরবে চলে।মিলিয়ে যেতে ফিরে আসে আবার। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।