বিশ শতকের গণহত্যা
তুমি গণহত্যার কথা বলছো
তার বিচার এখনো হয় নি
সারি সারি নরকঙ্কাল আর তাদের মাথার খুলি
এলোমেলো পড়ে ছিল
কালাপানির স্বচ্ছ জলে
জল ক্রমশ রক্তিম হয়ে উঠলো
একটা জাতি তার শরীরের সমস্ত রক্ত দিয়ে বানালো
স্মৃতিস্তম্ভ
এই সব স্মৃতিস্তম্ভ এখন ধ্বংসস্তূপ
গবাদি পশুর চারণ ক্ষেত্র-
মানুষ আসলে বর্তমানকে ভালোবাসে
বর্তমানের মধ্যে দিন কাটাতে চায়
অতীত নিয়ে ভাবতে চায় না
ভুলে যেতে চায়
পুস্তক আর আর্কাইভে রাখা গণহত্যার বীভৎসতা
ভুলে যেতে চায়
সেইসব নারকীয় দিন
লাল মৃত্যুর মিছিল
সব আজ স্মৃতি হয়ে আছে
বিশ শতকের গণহত্যার বিচার
কেউ করতে চায় না
চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
জখমকে জাগাতে চায় না
হয়তো কারো মনে নেই
একদিন এখানে রক্তের ধারা বয়েছিল
মুক্তিযোদ্ধার হাতের আঙ্গুল
মাটি উঁচিয়ে বলতে চেয়েছিলো
তোমরা বাঁচো
তোমাদের চোখে ঝলসে উঠুক উদ্বায়ী আলো
![]()
1 Comment
Leave a Reply
You must be logged in to post a comment.
Shohel Nawaz
অসাধারণ বুকের গহীনে
কোথাও দামামা বেজে উঠলো।