বুকার পুরস্কার পেলেন বানু মুস্তাক
আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী পুরস্কার ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হলেন। সেই সঙ্গে, তাঁর বইয়ের ইংরেজি সংস্করণের জন্য দীপা ভাসতিও পুরস্কৃত হলেন। ২০১৬ সালের পর দীপাই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই পুরস্কার পেলেন। অন্যদিকে বানুই প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার পেলেন।
‘হার্ট ল্যাম্প’ বারোটি গল্পের সংকলন। তিরিশ বছরেরও বেশি সময় ধরে গল্পগুলি লিখিত হয়েছে। মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথাই উঠে এসেছে এই বইয়ে। আরও পাঁচটি বই এবারের নমিনেশন পেয়েছিল। শেষপর্যন্ত সেরার শিরোপা পেলেন বানু মুস্তাক। এই প্রথম কোনও ছোটগল্পের সংকলন এই পুরস্কার পেল।
লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই বানু ও দীপা পুরস্কৃত হলেন। পুরস্কারমূল্য ৫০ হাজার পাউন্ড। ভারতীয় মূল্যে তা ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা। এই টাকা দু’জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। সম্মানিত হওয়ার পরে গল্পকারকে বলতে শোনা যায়, ”সাহিত্যই পারে আমাদের সকলকে বেঁধে রাখতে। একে অপরের মনের ভিতরকার শূন্যস্থানগুলিকে পূর্ণ করতে পারে।”
এর আগে গত রবিবার শর্টলিস্ট রিডিং ইভেন্টে তিনি নিজের লেখালেখি নিয়ে কথা বলেন। তিনি জানান, তাঁর গল্পগুলি নারীকেন্দ্রিক। তিনি বলেন, ”ধর্ম, সমাজ ও রাজনীতি মহিলাদের থেকে প্রশ্নবিহীন আনুগত্য চায়; এবং এভাবেই মহিলাদের সঙ্গে অমানবিক নিষ্ঠুর আচরণ করে নিছক অধস্তন বানিয়ে দেওয়া হয়।” উল্লেখ্য, পেশায় আইনজীবী বানু একজন সমাজকর্মী।
ছবি:(ব্যবহৃত ছবি প্রতীকি চিত্র হিসাবে দেওয়া হয়েছে। মুল সংবাদের সাথে এদের সরাসরি যোগাযোগ না-ও থাকতে পারে।) Annemarie.croft, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons
![]()
2 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
মোহাম্মদ জিয়াউর রহমান
অভিনন্দন ও শুভকামনা,দোয়া ও সহযোগীতা
চাই আপু,তোমার সহযোগীতায় আমিও
এগিয়ে যাবো ইনশাল্লাহ
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
অভিনন্দন . দীর্ঘ শ্রমের ফসল ।