দবির মিয়ার দোপা সংসার
তোমার এল্লে খাপসো প্যাঁচাল লিত্তিদিনই শুনে
কান হামার তালি মারে আসে-
মনে হয় এল্লে ফালেফুলে দিয়ে
দুনের বাইরে চলে যাই-
ছবার পাইনে কিচু
কবারও পাইনে কিচু
একবার কচনু জোলেখার মায়োক
হামার কথা শুনে কোদ্দো করসিলো
নাকোত মাটি দিয়ে কসলো
হামি যদি লোকমানের বেটি হয়্যা থাকি
এই খেড়ি ঘর ভাঙ্গে মাটিত পড়লেও আর কমু না কিচু-
সেই থেকে কইনে কিচু
নাকোত হামি মাটি দিছনু-
কিন্তু হামি না কলেও এখন
পাড়ার গিতেনেরা কয়
বিবধে মানুষোক দেকলেই নাকি
হামার বউ খাপসো কথা কয়
যেটি যায় সেটিক্যার লোকেরাই কয়
এল্লে লিয়ে ক্যাং করে আরামোত থাকা হয়?
কিচু কলেই যে মুখ আন্দার করে থাকে
হামার মুখোত ঝাঁটা মার্যা বাপের বাড়িত চলে যাবার চায়
তুমিই কও ভাই
তালে পরে ক্যাংক করে
এই ঘরোত একলা সোলোক লিয়ে থাকমো হামি
এক হাতে একলা সামলামু সবি
কারেন্ট চলে গেলে ক্যাং করে
ঘরোত চেরাগ জ্বলামু হামি
থালোত ভাত বাড়ে দিয়ে ক্যাং করে
একলা একলা মাথার উপর পাখা হাকোমুহিনি?
কুনদিকে যামু হামি
হামার গাও ছাড়ে পাও লড়েনা
একবার চিঙ্গেশপুর গেছনু বেড়াবার
একদিন থাকতে না থাকতেই মন উপোড় ফাপোড় করে
মনে হয়, লিশ্বেস বন্ধ হয়ে মরে যামু হামি
এল্লে কথা কাক কমু ভাই
যাকি কমু তাই হামাক পুরুষ ভাববের লয়
তালে কও
হামি যামু কুটি?
হামি ফাটা বাঁশের চ্যাকাত পড়চি
হামার বাম হাতোত কামড় দিলেও হামাকিই লাগে
হামার ডান হাতোত কামড় দিলেও হামাকিই লাগে
হামি কারো উপর কোদ্দো করব্যার পারিনে
হামি কারো উপর রাগও ঝাড়ব্যার পারিনে
হামি বড়ই ভেজালোত পড়ছি
হামাক দেখে বাঘ মোসোত তাও দেয়
হামাক দেখে বিলেয়ো হাসে
হামি হাঁসমার্কা নারকেল তেল
হামাক সগলি চুলোত মাখে।
![]()
10 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
অমিত
অসহায় পুরুষের মানসিক যন্ত্রণা
আমি খুব উপভোগ করে পরেছি কবিতা টা কারণ আমি উত্তরবঙ্গের এই ভাষার সঙ্গে সুপরিচিত
Dhali Moin
হামি কারো উপর কোদ্দো করব্যার পারিনে
হামি কারো উপর রাগও ঝাড়ব্যার পারিনে
হামি বড়ই ভেজালোত পড়ছি “ মাইনকা চিপায় পড়ছো বন্ধু , কদ্দুর যাইবা আর ???? অসম্ভব সুন্দর ।
হৈমন্তীকা
শুভকামনা
Sohel Khondokar
আঞ্চলিক ভাষায় অসাধারণ।
Fazilatunnesa Nadia
অসাধারণ
রিফায়াত নিগার
শিল্পী শৈলী প্রাঞ্জল
Rustum Ali
অসাধারণ কবিতা। ধন্যবাদ কবিকে।
অসাধারণ কবিতা
Neel tripura
কবিতায় কবির নিজস্বতা পাঠকের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে। নিজের ভাষায় লিখে চলুন পাঠকের ভালবাসা আপনার সাথে আছে। ধন্যবাদ, সর্বদা শুভ কামনা।
Drako Shajib
আঞ্চলিকতার আড়ালে উঁকিঝুঁকি মারে অসাধারণ কবিতা। ধন্যবাদ ও ভালবাসা কবি ও কবিতার তরে।