ভ্যান গগের চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ!
২৮ সেপ্টেম্বর, শুক্রবার পিএ মিডিয়া ন্যাশনাল গ্যালারিতে ভ্যান গগের ‘সূর্যমুখী’ শিরোনামের দুইটি ছবির উপর টমেটোর স্যুপ ফেলে দেওয়া হয়।
ন্যাশনাল গ্যালারিতে ভিনসেন্ট ভ্যান গগের দুটি চিত্রকর্মে খাবার ছুড়ে মারার চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
সেন্ট্রাল লন্ডন গ্যালারিতে প্রদর্শন কালে ১৮৮৮ ও ৮৯ সালে আঁকা ভ্যান গগের অত্যন্ত প্রশংসিত দুটি ছবি সানফ্লাওয়ারস-১ এবং সানফ্লাওয়ারস-২ এর উপর কমলা রঙের স্যুপ নিক্ষেপ করা হয়।
এই ঘটনায় স্টিফেন সিম্পসন, ৬১, এবং মেরি সোমারভিল, ৭৭, এবং ফিলিপা গ্রিন, ২৪, কে শুক্রবার ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মেট্রোপলিটন পুলিশ বলেছে যে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক ক্ষতির অভিযোগ আনা হয়েছে এবং সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
ন্যাশনাল গ্যালারি বলেছে যে, দুটি পেইন্টিং টার্গেট করা হয়েছিলো; এবং তা পরীক্ষার জন্য জনসাধারণের দেখা থেকে সরানো হয়েছে। তবে আর্টওয়ার্কের দুটি অংশই অক্ষত আছে।
ছবি: (ব্যবহৃত ছবি প্রতীকি চিত্র হিসাবে দেওয়া হয়েছে। মুল সংবাদের সাথে এদের সরাসরি যোগাযোগ না-ও থাকতে পারে) Vincent van Gogh, Public domain, via Wikimedia Commons
![]()