রোগ
রোগ ভোগের পর গাছের পাতার মত হলুদ হয় জীবন।
রুগ্ন চোখে দেখে যদিও বনের মায়া।
মাখতে পারলো কই স্বপ্নস্বাধ? উপশম নেই কেন কর্কটে?
নখের মধ্যে ময়লার মত জমে থাকে ঔষধ।
জিহ্বায় চিরতার ছায়া।
যে মানুষটার মানসিক ভারসাম্য হারিয়েছিল তাকে গ্রহণ করেনি কেউ।
মনোরোগের শিকল পড়ে নেচেছিল মনে মনে।
শব্দ শুনে পালিয়ে গেল যৌবন।
এরপর তাকে আর কেউ নিল না। না খেলা। না সঙ্গমে।
ঘুমের ঔষধে রাত আরো তিক্ত হয়ে উঠছিল ক্রমে।
![]()
7 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Shovan Khan Sabuz
কবিতা পড়ার সুখ পেলাম, আবার কবিতায় লেগে থাকা ব্যথাটুকুও অনুভব করলাম। ভালো লাগলো আপনার লেখা।
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
অসাধারণ
Jannatul Ferdausi
চমৎকার লেখনিশুভকামনা
SHABBIR AHAMED
অনেক শুভকামনা ও শুভেচছা জানাই
Fazilatun Nesa
অভিনন্দন
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
চমৎকার উপস্থাপন
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
উপকৃত হলাম