Profile Photo

Md. Helal UddinOffline

  • Adv-Helal-Uddin
  • Profile picture of Md. Helal Uddin

    Md. Helal Uddin

    4 years, 3 months ago

    ক‌বি ও ক‌বিতা
    মো: হেলাল উদ্দিন
    রূপা ও নয়ন আজ বই মেলায়। কিছু বইয়ের দোকান ঘুরে দেখে। একটা কাব্য গ্রন্থ কিনেছে। আরো কিছু বই পছন্দ হয়, যেহেতু প্রতিদিন মেলায় আসা হয় তাই আরেক দিন কিনবে বলে মনস্থির করে। ক্লান্তি বোধ করলে তারা স্বাধীনতা স্তম্ভ-এর লেকের পাশে একটা বেঞ্চে বসে। রূপা চা বা কফি খেতে চায়। নয়ন কফি আনতে গেলে রূপা কবিতার বই খুলে দুই-একটা কবিতা দেখছিল।
    নয়ন যখন দুই হাতে দুই কাপ কফি নিয়ে আসতে থাকে রূপার দৃষ্টি তখন নয়ন এর উপরে। ওকে আজ হলুদ জামার সাথে হালকা সবুজ রঙের প্যান্ট-এ দেখতে ভালোই লাগছে।
    নয়ন একই সময়ে দূর থেকে রূপাকে দেখছিল। লাল—এর উপর পাতলা পাতলা গভীর গোলাপী ফুলের কামিজের সাথে গভীর গোলাপী রঙের ওরনা ও পায়জামায় রূপা যেনো অপরূপা হয়ে উঠেছে। নয়ন এক দৃষ্টিতে তাকিয়ে এগুচ্ছে। কাকতালীয় হলেও দুই জনেই একে অপর কে দেখে মুগ্ধ। ভূমি ক্যাম্পের মতো হঠাৎ ধাক্কা খেয়ে নয়ন কফি তো হারালোই, উল্টো যার সাথে ধাক্কা খেলো তার গাল-মন্দ শুনল। এ দেখে রূপা আর হাসি থামাতে পারছিল না। বেচারা! যাহোক কফি আনতে আবার গেলো। কফিসহ ফেরত আসলে রূপা একটা তাতে আদর মাখা হাসি দিয়ে সমবেদনা জানালো। নয়ন এর মনে হলো বিয়ের আগে এই অনেক পাওয়া, অন্তত প্রেম পর্বে!
    কফি খেতে খেতে সেখানে কিছু সময় বসে গল্প করে তারা। অনেক আলোচনার মধ্যে কবিতা ও কবি প্রসঙ্গ আসে এক সময়।
    রূপা: আচ্ছা কবিদের চরিত্র নিয়ে মানুষ যে নানা কথা বলে, এমনকি চরিত্রহীন বলে, তোমার কি মনে হয়?
    নয়ন: শুনো, কবিতা লিখতে প্রেম করতে হয়। প্রেম না থাকলে কবিতা হয় না। একারণে।
    রূপা: হুম! প্রেম করা আর কবিতা লেখা তো এক না। কারণ কবিতায় প্রেমের ভাব, আবেগ, বাসনা
    ফুটিয়ে তোলা হয়।
    নয়ন: হুম, ঠিক। একাধিক প্রেম না করলে ভাব আসে না। আর ও রকম একটু আধটু কবিদের করতে হয়। এ কারণেই হয়তো কবিদের চরিত্র হীন বলা হয়।
    রূপা: মানছি প্রেম করলে একটা ভাব হয়। একটা আবেগ তৈরি হয়। কিন্তু সেটা একাধিক প্রেম এর ব্যাখ্যার জন্য যথেষ্ট মনে হয়?
    নয়ন: একেক জনের সাথে প্রেমের একেকটা রূপ প্রকাশ পায়। আর কবি সেটাই হয়তো লেখে।
    রূপা: তা তাহলে তো নৈতিকতার প্রশ্ন আসবেই।
    নয়ন: এজন্যই ওইটা বলে।
    রূপা: তাহলে তো কবিতা নিয়েও নৈতিকতার প্রশ্ন আসছে?
    নয়ন: তা কেনো হবে? উনি তো যা লিখেছেন তা ভুল না। আর কবিতা যখন লোকজন পড়বে তখন তো কবির চরিত্র জানবে না।
    রূপা: হুম, তাহলে বিবাহ বহির্ভূত প্রেম বা সম্পর্ক হিসেবে কবিতায় যে প্রেমের বর্ণনা সেটা পরিষ্কার করে কবিতায় বলা উচিত।
    নয়ন: এসব উচিৎ দিয়ে প্রেম হয় না।
    রূপা: তাহলে সেটা কবিতা হলেও সামাজিকভাবে মেনে নেয়া ঠিক না। আর এ জন্যই কবির চরিত্র এর প্রশ্ন আসে। আর যে কবি তার কবিতায় স্পষ্ট করে এটা বলতে পারে না, সে তো নৈতিক ভাবে দেউলিয়া । তারা তো সমাজ কে নষ্ট করছে। মানুষ কে বিভ্রান্ত করছে।
    নয়ন: মানি, তবে বিকল্প কি?
    রূপা: বিকল্প ভাবার বিষয় নয়। বিষয় হচ্ছে যা সঠিক, বস্তুনিষ্ঠ তা লিখবে। দেখো এখানে কবি লিখছেন, তিনি তো ভূমিকা অভিনয় করছেন না।
    নয়ন: বুঝলাম না।
    রূপা: আচ্ছা যিনি বিদ্রোহী কবিতা লেখেন, তিনি বিদ্রোহী এর ভূমিকা নেন? বিদ্রোহ করে তারপর কি অনুভূতি হয় তারপর কবিতা লেখেন?
    নয়ন: না।
    কারণ, বিদ্রোহ করতে যে জ্ঞান, ইচ্ছা শক্তি, আবেগ লাগবে তা তুলে ধরেন লেখনীর মাধ্যমে। তিনি মানুষের মনকে বুঝেন, তাদের চিন্তা জগত বা মনোভাব বুঝতে পেরে লেখেন।
    নয়ন: হুম।
    রূপা: তারপর যিনি ট্রাজেডিক কবিতা লেখেন তিনি কি ট্রাজেডিক ঘটনায় অংশগ্রহণ করে তারপর কবিতা লেখেন?
    নয়ন: না।
    রূপা: আবার যিনি ধর্মীয় কবিতা লেখেন, তিনি কি ধর্ম সৃষ্টি করে কবিতা লেখেন?
    নয়ন: না, তবে তিনি ধার্মিক। ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। সেটাও একটা ভূমিকা অভিনয়?
    রূপা: ঠিক বলেছ। তবে তা প্রচারক বা প্রবক্তা নয়। সে চর্চাকারী মাত্র। চর্চাকারী কে কেউ অনুসরণ করে না, করে প্রবক্তা কে। ঠিক?
    নয়ন: একদম ঠিক। তবে চর্চাকারীরা অন্যদের কাছে নিয়ে যায় । যদিও তা প্রথম ধাপে না, দ্বিতীয় ধাপে।
    রূপা: যথার্থ বলছো। যেমন কবিতা পড়ার পর আমি যদি সেটার ভাব-অর্থ তোমার কাছে বললাম। তখন আমি ওই কবিতা এর প্রচারক। ঠিক তেমনি? এখানে আমি বয়ে নিয়ে যাচ্ছি ও চর্চা করছি। কিন্তু সৃষ্টির শ্রষ্ঠা না। তিনি কবি। আমি না। আমার জীবন দৃষ্টি আর কবির এক না।
    নয়ন: তুমি বলতে চাও জীবন দৃষ্টি দিয়ে কবি সম্পর্ক ও এর বাস্তবতা দেখবে ও তা তার লেখনীর মাধ্যমে তুলে ধরবে?
    রূপা: একদম ঠিক। যেমন কোনো কবি শিশুতোষ কবিতা লিখেন। এখানে ব্যাপার হলো তিনি শিশুতোষ ভাব ফুটিয়ে তুলবেন। এ জন্য তো তিনি শিশু হয়ে যাবেন না।
    নয়ন: ঠিক বলছো, তবে কবিও প্রেম করতে পারে?
    রূপা: আলবত পারে। কিন্তু প্রেমিক ও চরিত্র হীন এক বিষয় না। উনি যদি কবিতা লেখার জন্য প্রেম করেন আর কবিতা লেখার পর তা ছেড়ে আরেকটা প্রেম করেন। আবার কবিতা লেখার পর ছেড়ে দেন, তখন মানুষ তো চরিত্র হীন বলবে।
    নয়ন: তার মানে সে কবি হলেও চরিত্র হীন এবং ভালো মানুষ না। হুম ঠিক বলছো সে অন্যের অনুভূতি, ভালোলাগা, খারাপ লাগা, আবেগ, অনুযোগ, বিষাদ, দুঃখ, আনন্দ, উল্লাস তুলে ধরবে। জীবনের দৃষ্টি দিয়ে। তারা তো সমাজ নির্মাণ বা বিনির্মাণে বা পরিবর্তনে ভূমিকা রাখবে, কাজেই তার পরিশুদ্ধতা চাই। তিনি নৈতিক ভাবে শক্ত-পোক্ত না হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। আচ্ছা একটা কথা বলতো।
    রূপা: কি ?
    নয়ন: আমরা তো কবি না?
    রূপা: না।
    নয়ন: আমরা একাধিক না হোক, একটা প্রেম তো করতে পারি?
    দুজনেই হাসিতে ফেটে পড়ে।

    6
    5 Comments

Friends

Profile Photo
Hasina Rahman
@hasina-rahman
Profile Photo
Md Ashfak Sayed
@ashfak
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Profile Photo
Md. Nur Faruk
@md-nur-islam-faruk
Profile Photo
Touhidul islam
@touhid
Profile Photo
Md Najmul Hasan
@najmulhasan161021gmail-com
Profile Photo
Sanjida Rahman
@sanjida-rahman
Skip to toolbar