Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    • 4 years, 7 months ago

    অস্ত্র নিবে গো–অস্ত্র ? হরেক রকম অস্ত্র আছে। ঘরে বসে , আকাশ থেকে কিংবা সাগরের বুক থেকে। সঠিক নিশানায় সময়মত লক্ষ বস্তুকে নিঁখুতভাবে আঘাত আনতে সক্ষম। বেশি কষ্ট করতে হয়না নিশানা ঠিক করে বোতাম টিপলেই মানুষের প্রান কেড়ে উল্লাশ করতে পারবেন।
    সেটা যে কোন জাতির কিংবা গোষ্টীর হোক সমস্যা নেই। তবে রক্তের বিনিময়ে তৈল হলে বিশেষ ছাড়। কারণ তৈলের চেয়ে রক্ত আর বারুদের গন্ধ অনেক মিষ্টি।
    অস্ত্র নিবেগো অস্ত্র —-
    নিজেদের শক্তিশালী করতে হবে -বহিঃ শক্তির আক্রমন থেকে নিজদের রক্ষা করতে হবে। ট্রানজিট ,তৈল ,গ্যাস ,বিদ্যুত, সোনা ,কয়লা ,ময়লা –নিজেদের আয়ত্বে নেবার জন্য ছোট রাষ্ট্র গুলোকে দমিয়ে রাখার জন্য এ অস্ত্রের মজুদ অবশ্যই বাড়াতে হবে —
    অস্ত্র নিবে গো অস্ত্র —
    নতুন বছরে বিশেষ ছাড়া ,পুজায় বিশেষ ছাড় -বড় দিনে বিশেষ ছাড় ,শীতে বিশেষ ছাড়,গরমে বিশেষ ছাড় –বন্ধুত্বে বিশেষ ছাড় -কেনাকাটা করলে বিশেষ ছাড় —শুভেচ্ছা জানালে বিশেষ ছাড় –সমর্থন করলে বিশেষ ছাড়–
    অস্ত্র নিবেগো অস্ত্র —
    নগদ কোন টাকা দিতে হবেনা । রোড ,সেতু, কালভার্ট ,বিজ্ঞান ,প্রযুক্তি ,তথ্য গবেষনায় –আমাদের টেন্ডারের মাধ্যমে চুকিয়ে দিলেই পেয়ে যাবেন –সদ্য নির্মিত অত্যাধুনিক ,সুপার পাওয়ার ,নিখুত নিশানা-লাইফ গ্যারান্টি -এবং চালক পরিচালক সহকারে মানুষ মারার ১০০% নিশ্চয়তা।

    7
    3 Comments
Skip to toolbar