-
বীভৎস
অরন্য হিল্লোলকি বীভৎস সেই লোকালয়ের দৃশ্য
পড়ে থাকা সব লাশই যেন অস্পৃশ্য।
কি বীভৎস মৃত মানুশ গুলোর চেহারা
দেখে বুঝা যায়না তাঁরা কে বা কারা।
কি বীভৎস রাস্তার শিশুটির কান্না
কে বুঝবে কি তার মনের যাতনা,
কি বীভৎস পা হারানো নারীটির আর্তনাদ
কেও কি শুনতে পেয়েছে তার ফরিয়াদ।
কি বীভৎস রক্তাক্ত কপালে লোকটির ভয়ার্ত দৃষ্টি
লাল ফৌজের আক্রমণে কেঁপে উঠলো সর্ব সৃষ্টি।
মূর্খ সরকার বুঝেনা কেন লাল ফৌজের আগমন
তারই নির্দেশে হয় মানব ঢাল সাধারন জনগণ,
প্রারম্ভে করেনি কোন সংলাপ লাল ফৌজের সাথে
পশ্চিমাদের আশার বানীই যেন হৃদয়ের মাঝে গাঁথে।
বুঝেনা তবুও সব হারিয়ে এযে ছিল এক ঘোর ষড়যন্ত্র,
পশ্চিমাদের কাছেই চাইতে থাকে বিপদে উদ্ধারের মন্ত্র।
মিসাইল আঘাতে চুরমার হয় সব সুন্দর অট্টালিকা
বাবা মা কে হারিয়ে নীরব চেয়ে রয় অবুঝ বালিকা।
জননী জন্মভূমি রক্ষায় শ্বেত বাহিনী করে প্রতিরোধ
বোহেমিয়ানের মাঝেও জেগে উঠে স্বদেশী মূল্যবোধ
ততদিনে লাল ফৌজের দেশে উঠে যুদ্ধ বিরোধী রব
মস্কোর রেড স্কয়ারে সূচিত হল নব্য রুশ বিপ্লব।4 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



যুদ্ধের জন্ম বীভৎসতার মাঝে, মৃত্যু নব্য বিপ্লবের মাঝে। ঠিক যেন প্রকৃতির ধরাবাধা নিয়ম। শুভেচ্ছা নেবেন সুন্দর কবিতাটির জন্য।