Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    • 4 years, 7 months ago

    “শ্যাওলা কুটির”

    ভালবাসা কি পুরোনো হয়?
    বোধহয় না!
    তাইতো আমাদের মন কুটিরের দেয়ালের ইটগুলো আজও ক্ষয়ে পড়েনি;
    কিন্তু কী বলতো!
    দেয়ালে শ্যাওলা পড়ে গেছে,
    তার উপর আবার বটবৃক্ষও আশ্রয় নিয়েছে;
    আমি বরাবরই আশ্চর্য হই!
    তুমি কেন এ কুটিরের ছাউনিতে থাকতে পারলে না;
    তুমি এ কথা মোটেও বলো না যে,
    আমি তোমার জন্য শাসক ছিলাম,
    আর এ বটবৃক্ষ আমায় শোষণ করছে;
    সে আমায় বিশ্বাস করে,
    আমার প্রেমিক হৃদয় হতে মিষ্টিরস আস্বাদন করে;
    আর,
    তোমার দেয়া কষ্টে,
    মনের দেয়াল বারবার নোনাজলে স্নান করেছে;
    তুমি তো লবণাক্ততার স্তরই পার করতে পারো নি,
    প্রেমরস পাবে কিভাবে?
    জানো,
    আজ আমি আফসস করি না;
    শুধু মনের দেয়ালগুলোই নয়,
    যদি সম্পূর্ণ কুটিরকেও সবুজ শ্যাওলা ঘিরে ফেলে,
    আমি নির্দ্বিধায় বলবো,
    “আমার মন কুটির সজীবতা ফিরে পেয়েছে”,
    ডাকবো তারে “শ্যাওলা কুটির” বলে।

    ~ তানভীর তীব্র

    11
    6 Comments
Skip to toolbar