-
নিরঞ্জন
কৃষ্ণজনআজ উদাসী প্রেম পিয়াসী
উদাস করে মন
শুধাই তোরে দয়ার সাগর
প্রভু নিরঞ্জন।
বল আমারে কোন প্রেমেতে
যায় তোরে চেনা?
সাদা-কালোর জাতের ভীরে
তুই যে অচেনা!
তোর ধ্যানেতে হাতের মুঠোর
নানান ঘরানা
এক ভঙ্গিমায় অপর বলে
ব্যর্থ সাধনা!
তোর ডাকেতে জটিল ভাষা
আমি বুঝি না
নিজ ভাষাতে যায় না ডাকা
বন্ধ রসনা।
তোর রূপেতে নানান পোশাক
নানান কেশের ঢং
দেখে দেখে ভ্রান্ত হলাম
বুঝি না তোর রঙ!
সব শেষেতে নিজ জ্ঞানেতে
পেলাম যে তোর রূপ
বলল সবে জ্ঞান যে তোমার
গহীন অন্ধকূপ!
সবার চোখে মূর্খ আমি
দোষের নাই শেষ
কোন প্রেমেতে সত্যি পাব
দেখাও তোমার দেশ?4 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
ishan_syed
@put23009laoia-com
ঐন্দ্রিলা আপু
@tjb02611toaik-com
মৌমিতা
@ofd66076toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
আহান খান
@ukm39186laoia-com
Mohammad Solayman
@solayman
afrida-jahar
@afrida-jahar
Md-Akadullah
@md-akadullah



চমৎকার!