-
#বাঁকা_কথা_সোজা_ভাবে
আজকাল বিশেষ কোন ব্যাক্তির বিশেষ কর্মকাণ্ড ঘটলে সবার সামাজিক মাধ্যমগুলোতে দেশ,সরকার ব্যাবস্থা নিয়ে মহাকালের সংশয়ের সৃষ্টি হয়। সবাই হঠাৎ দেশ , রাজনীতি বিশেষজ্ঞ হয়ে যান। আবার এই মানুষ গুলো,বিশেষ সুপারিশের জন্য এই বিশেষ মানুষগুলোর কাছে যান। বিশেষ পদে অধিনস্ত ব্যাক্তিটি আমার খালাতো বোনের চাচাত ভাই বলে গর্বিত হন। সেলফি তুলেন। এটা কেমন দ্বিমুখী ব্যবহার। গোলাপ শুকবেন কিন্তু কা্টার ঘাঁ খাবেন না ,তাতো হবে না। আপনারা তো বিশেষ পদে আছেন। কই দেশের বিষয়ে আপনাদের কোন মতামত, কোন উপস্থাপন দেখতে পাই না। আমাদের মত মানুষের কথা হয়ত কেউ শুনবে না, কিন্তু আপনাদের কথা শুনবে। আপনারা কেন সামাজিক সমস্যা সমাধানে আপনাদের এলাকার বিশেষ ব্যাক্তির কাছে যান না। আপনারা সকল সামাজিক দায়িত্ব ,শুধু বিশেষ ব্যাক্তির কাছে দিয়ে রাখবেন কিন্তু কোন হিসাব নিবেন না, ভাববেন সব কাকতালীয় ভাবে হয়ে যাবে ,সেটা কি সম্ভব ?
পরিবর্তন আনতে হলে নিজে পরিবর্তন হোন। নিজের মেধাবী ছেলেকে তো রাজনীতিবিদ হতে দিবেন না। বলবেন এটা তোমার কাজ নয়। আর ভুল করেও নতুন প্রজন্মের কেউ রাজনীতিবিদ হলেও, তার জন্য অপেক্ষা করছে বাক্তিগত ছবি ফাঁস, প্রেমিকার সাথে আলাপন,প্রাপ্তবয়স্ক চিত্র সহ আরও অনেক কিছু। কেউ হয়ত বলবে বেশি বাড়ছ, আমার কাছে আছে কিন্তু। তাই নতুনদের সুযোগ দিন। সমজের হিংসা চোখ অবনত হলে নতুন প্রজন্মের অনেক ভালো নেতৃত্ব আমরা পাব। তাই বলে প্রবীণদের আড়াল করে নয়।
প্রবীণ যারা দেশ পরিচালনা করছেন। তারা অনেক ত্যাগ, লড়াই, রক্তচোখ উপেক্ষা করে এখানে এসেছেন। তাদের এই সব ব্যাক্তিগত তথ্য ফাঁসের হুমকি খুব একটা প্রভাব ফেলে না। কারণ পুরো জীবনটাই তো গেল দেশের জন্য। বাকি যতটুকু আছে সেইটুকু থাকুক দেশের জন্য।
সব শেষে একটি কথা অধিকাংশ মানুষের মন জোগানো সম্ভব , কিন্তু সবার নয় ।
তাই আড়ালে না থেকে মাঠে আসুন,দেশের ভালোর জন্য খেলুন।2 Comments
Friends
Dr-Bashir-Ahammed
@dr-bashir-ahammed
আরমান মোহাং সিফাত
@shifat
charumannan
@charumannan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Md. Nasim Hossain
@nasim3080
Abdullah Al mamun
@mamun6040
Partho Dey
@partho
মো.শাহিদুল ইসলাম
@m-sahid
Arif Muslimeen
@arif-muslimeen


বাঁকা কথা হলেও ইতিবাচক ইঙ্গিত আছে। সুন্দর গদ্যের জন্য অভিনন্দন।