-
এই উপন্যাসটি আমার এবং আমার বন্ধুদের সম্পর্কে। গল্পটি আমার জীবনের একটি আকর্ষণীয় অংশ-
C1>>>>বন্ধুত্ব নিয়ে কিছু কথা“বন্ধু”শব্দটি দুই অক্ষরের হলেও এর মধ্যে লুকিয়ে আছে অনেক গভীরতা, একটু মারামারি, একটু ঝগড়া, একটু আনন্দ, এই নিয়ে বন্ধুত্ব। হইত বন্ধুত্ব কিছু চাওয়া-পাওয়া নিয়ে গঠিত হয় বর্তমানে। কখনো স্বার্থের জন্য বন্ধুত্ব করে না একজন প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুত্বে কোন স্বার্থ থাকে না। সবাই সবাইকে ছেড়ে চলে যায় ,কিন্থু একজন প্রকৃত বন্ধু কোন দিন তার বন্ধুকে ছেড়ে চলে যায় না।আমাদের জীবনের মুশকিল সময় গুলোতে কেউ পাশে থাকুক বা না থাকুক, কিন্তু সত্যিকারের বন্ধু গুলোকে আপনি সব সময় পাশে পেয়ে যাবেন। ঈশ্বরের দেওয়া সেরা উপহার গুলোর মধ্যে একটি হল বেস্ট ফ্রেন্ড।
“বন্ধু”মানে একটু মজা,
গরম রোদ্র দুপুর।
“বন্ধু”মানে আম বাগানের পরে থাকা সেই মকুল।
“বন্ধু”মানে হাজার বিকেল, আমার ছেলে বেলা
………. “বন্ধু”মানে-
আকাশ ছোয়া হাজার গুড়ির মেলা।
……….. “বন্ধু”মানে আকাশ পানে চেয়ে থাকা এক মুখ,
“বন্ধু” মানে-
কাঠাল তলার লুকিয়ে থাকা এক শুখ।
“বন্ধু”মানে জোছনা রাতের –
তারা গুনার খেলা।
“বন্ধু”মানে তোমার আমার-
গেয়ে যাওয়া গানের মেলা।
“বন্ধু” মানে খেলার সাথি,
জীবনের পথ চলা,
“বন্ধু” মানে হারিয়ে যাওয়া,
ভর দুপুরের বেলা।
বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে।“বন্ধু তুমি আপন হয়ে,
বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি,
করে দাও পর।“বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক,
গল্প করবো তোমার সাথে
আমি সারা রাত,
তুমি যদি কষ্ট পাও,
আমায় দিও ভাগ।।।,“পৃথিবীতে সবচেয়ে মূল্যবান,
সম্পর্ক হলো খাঁটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়
তাহলে সেখানে,
অশ্রুর কোনো ঠাই নেই।।।ইংরেজিতে একটি কথা আছে,,”A friend inneed,Is a friend indeed”.অর্থাৎ, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।।যে বন্ধু শুখে-দুঃখে, বিপদ-আপদে একে অপরের সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। “বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে,বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়।”
কারো জীবনে প্রকৃত বন্ধু আছে কিনা সেটা আমি জানি না। তবে আমার জীবনে এমনই কয়েকজন বন্ধু ছিল যারা আমার জীবনে চলার পথে সঙ্গ দিয়েছে।আর তাদের মধ্যে একজন বেস্ট ফ্রেন্ড ও ছিল। যে বন্ধু সর্বদায় বেস্ট। আর বেস্ট ফ্রেন্ড এর দায়িত্ব পালন করেছে। আর বেস্ট হিসেবে সে আমার জন্য যা করেছে তা একজন প্রকৃত বন্ধুই করতে পারে। আবার বন্ধু যদি বন্ধুত্বের জন্য কিছু করতে না পারলে যে সে বন্ধু নয়,তা কিন্তু নয়। টাকা-পয়সা,বা সাহায্য দিয়ে বন্ধুত্ব হয় তা নয়।বন্ধুত্ব হলো মনের এক গভীর প্রশান্তি।যাকে বাঁধা যায় না,ফেলা যায় না,কিন্তু বিশ্বাসের স্রোতে ভাসিয়ে দেওয়া যায়।আবার বিশ্বাসের স্রোতে যাকে নিমেষ ভেঙে ফেলা যায়। “অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা,আলোতে একা হাঁটার চেয়েও ভালো।”
“বন্ধু মানে গুরতে যাওয়া,,
সেই পতেংগা সিবিচ –
বন্ধু মানে গানে -গানে হারিয়ে যাওয়া
“সেই জেলে পাড়ার ব্রিজ।।
বন্ধু মানে কলম দিয়ে –
রঙিন বেঞ্চে লেখা তার নাম,
বন্ধু মানে —
টিফিন পিরিয়ডে আড্ডায় দেওয়া সেই স্লোগান।।
বন্ধু মানে একসাথে বসা-
দ্বিতীয় বেঞ্চের গল্প –
বন্ধু মানে হারিয়ে যাওয়া –
রয়ে যাওয়া সেই গল্প।।।।।
বন্ধু মানে মোবাইল ফোনে-
করা একটু মজা,
বন্ধু মানেই নোটিফিকেশনের,
ইমোজি আর মেসেজের খাতা।।।।
বন্ধু মানে চায়ের দোকানে –
ফেলে আসা সেই গল্প-
বন্ধুর সাথে ফেলে আসা সেই
“মা-কুলিং কর্নারের” গল্প।।।
বন্ধু মানে ফেলে আসা,, সেই স্রিতি,
বন্ধু মানে জোসনা রাতের –
আকাশে পোড়া রুটি।।।।।।।
“কোন মানুষই অপ্রয়োজনীয় নয়,যতোক্ষন তার একটিও বন্ধু আছে।”বন্ধ শব্দটি একটি নতুন অনুপ্রান,,একটি নতুন আনন্দ,,একটি নতুন ছন্দ।। আর এই ছন্দে লিপ্ত না থাকা মানুষ খুঁজে পাওয়া দুস্কর।(বন্ধু ছাড়া জীবন)- এক অসমাপ্ত জীবন কাহিনির মতো। যেথাই তো জীবনের বেচে থাকার ইচ্ছা আছে,কিন্তু জীবনের স্বাদ নেই,, আছে পথ,কিন্তু বেচে থাকার উদ্দেশ্য নেই।।।।
“Friendship isnot just a word,Its a pure feelings,,
একজন প্রকৃত বন্ধুর সান্নিধ্য মাত্রই তুমি জীবনের উদ্দেশ্যে একধাপ এগিয়ে যাবে।আমরা আমাদের যে অনুভূতিটা অন্যকে বলতে পারি না,,সেটা আমরা কোন দিধা ছাড়াই বন্ধুকে বলে ফেলি।আমরা যতই দুঃখী থাকি না কেন, বন্ধুর স্পর্শ মাত্রই আনন্দে মেতে উঠি।আর এটাই হলো বন্ধুতের রহস্য।।
আমারা জন্মের পর যে পরিবারকে বেছে নি,সেটি হলো বন্ধুতের পরিবার।যেখানে না আছে অহংকার,, না আছে দুঃখ,,না আছে হিংসা,,না আছে বিশ্বাসঘাতকতা,,না আছে অপকার।।শুধু আছ ভালোবাসা।।অনেকেই বলে বন্ধু দিয়ে হবে কি?আবার অনেকে বলে বন্ধুদের সাথে মিশে খারাপ হয়ে যায়।। এই ভেবে অনেকে বন্ধুত্ব করে না।কিন্তু বন্ধুত্বটা এমন এক অনুভব যার মায়ায় এমন কোন মানুষ নেই যে জড়াই নি।।মাঝি ছাড়া নৌকা যেমন,বন্ধু ছাড়া জীবন তেমন।।
তুমি চোখ বন্ধ করে বন্ধু, বন্ধুর জন্য প্রান পর্যন্ত দিতে পারে,, তাহলে বুঝে নাও বন্ধুত্ব কেমন এক নেশা,,।। যা একবার লাগলে আর ছাড়ানো অসম্ভব।।কেননা,, তোমাকে যদি মাদকের নেশা ধরে, তাহলে তুমি যেকোনো উপায় অবলম্বন করে, মাদক থেকে সহজেই মুক্তি পেতে পারো।কিন্তু বন্ধুত্ব এক অনুভূতি। যাকে জীবনের ন্যায় বেধে রাখা যায় না,, তবে কিছু সময়ের জন্য বাঁধা দেয়া যায় ঠিক।।কিন্তু চিরকালের জন্য নয়।।বন্ধুত্ব অনুভূতি টা হচ্ছে কোন একজন ব্যাক্তি জুড়ে সীমাবদ্ধ নয়।এটাতে না কোনো স্থান আছে কোন রকম ভেদাভেদের,,না কোন স্থান আছে হিংসার,,না কোন স্থান আছে দন্দের।বন্ধুত্ব অনুভূতিটা এগুলো থেকে অনেক ওপরে।।
হইতো আমরা অনেক সময় দেখি যে, কোন কারনে বন্ধু বন্ধুকে মেরে ফেলসে,,আবার দেখি বন্ধু বন্ধুর শত্রু হয়ে গেছে।।অথবা বন্ধু বন্ধু কে ভুলে গিয়েছে।এইগুলা কেন হয়?কি বা তার কারণ? বাস্তবতা এটাই হলো যে,, এরা বন্ধুত্ব কি সেটিই জানে না।বন্ধুতের প্রকৃত অর্থ কি? বন্ধুত্বের সার কি সেটিই জানে না।।
বন্ধুত্ব মানে একসাথে সিগারেট খাওয়া নয়।।বন্ধুত্ব মানে মিথ্যাচার নয়।বন্ধু মানে একা থাকা নয়,বন্ধু মানে হেরে যাওয়া নয়,,তাহলে প্রশ্ন আসতে পারে বন্ধুত্ব টা কি জিনিস? তাহলে শোনা যাক বন্ধুত্বের আসল রহস্য ও উদ্দেশ্য কি?
বন্ধু হলো বন্ধুতের এমন এক পবিত্র বন্ধন যেখানে না আছে হিংসা, না আছে বিদ্বে, না আছে কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, না আছে কোন ব্যক্তিগত স্বার্থ,, বন্ধুত্বে আছে অভিমান,আছে শুখ,আছে দেওয়ার আকাঙ্ক্ষা,,বন্ধুত্ব কোন জাত-পাত,, ভেদাভেদ মানে না,,আর যেখানে জাত-পাতের ভেদাভেদ আছে সেখানে বন্ধুত্বের স্থান নেই,,বন্ধুত্বে ভালো লাগার স্বার্থ থাকতে পারে,, কিন্তু বন্ধুত্বে কোন ব্যক্তিগত স্বার্থ থাকা যাবে না।।কেননা বন্ধুত্বে যদি ব্যক্তিগত স্বার্থ থাকে তাহলে সেখানে চাওয়া-পাওয়ার ইচ্ছে থাকে। আর যে বন্ধুতে চাওয়া – পাওয়ার ইচ্ছে থাকে সেই বন্ধুত্বটা সহজেই ভেঙে যায়।। ঠিক বালির তৈরি দুগের মতো ভেঙে পড়ে যে কোনো ঝড়ো হাওয়ায়।।যে মানুষ সফল হয় তার নাম হয়,আর বার বার হেরে যাওয়া মানুষ যখন সফল হয়,তখন সেটা ইতিহাস হয়ে যায়।।ঠিক তেমনি বন্ধুত্বে যখন সন্দেহ বেড়ে যায়,,বিশ্বাস ভেঙে যায়,, তখন বন্ধুত্বটা নিমেষেই বাষ্পীভূত হয়ে উড়ে যায়।।
তাই বন্ধুত্বের আসল রহস্য বুঝতে শেখো,,বন্ধুকে জানতে শেখো,বন্ধুর ভবনা ও অনুভূতিটাকে আগলে রাখতে শেখো।।যেহেতু তুমি দুনিয়াতে আছ তোমার বন্ধু অনেক হবে,, আসবে আর যাবে।। কিন্তু দিন শেষে যে তোমার কথা ভাববে,,তোমার দুঃখকষ্টকে আপন করে নেবে সেই তোমার আসল বন্ধু।। বন্ধু তো সবারই আছে,সে ছেলে হোক বা মেয়ে — যে জীবনের চলার পথে তোমার সঙ্গ দেবে,, সৎ পথে চলতে তোমাকে উপকৃত করবে সেই তোমার বন্ধু।। একটাই কথা আছে বাংলাতেই,, মুখ আর বুক বলে একসাথেই-সে হলো “বন্ধু”।।বাস্তবে যার বন্ধু আছে সেই বন্ধুর অনুভূতিটা নিখুঁতভাবে বুঝতে পারে।।।
বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না ।
— কার্লাইল3 Comments
Friends
Dr-Bashir-Ahammed
@dr-bashir-ahammed
আরমান মোহাং সিফাত
@shifat
Sabrina-Nahid-Hassan
@sabrina-nahid-hassan
Sabrina-Nahid-Hassan
@sabrina-nahid-hassan
মোঃ আমজাদ হোসাইন
@amzadhossian34041gmail-com
Shamim-Ahsan
@shamim-ahsan
Mostofa Zaman
@kaiserzaman2
Mahir Abrar
@mahirabrar-2
Ahmed Ovi
@cast-oviya


স্বাগতম বন্ধু! টমাস কার্লাইল এর “বন্ধু” নিয়ে এত চমৎকার লেখা এর আগে পড়িনি। ধন্যবাদ লেখাটির এত সুন্দর রূপান্তর করে আমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুত্বের জয় হোক।