-
অরক্ষিত স্বাধীনতা
-বশির আহমদস্বাধীনতা নয়তো কোনো পরাধীনতার সেল
স্বাধীনচেতা কথা বললে হয় কেনো গো জেল?
রাতের আড়ে হয় এখনো অনেক ছেলে গুম
মেয়ের জন্য মা জননীর চোখে নাই যে ঘুম।
বিচারহীনে কতো মানুষ হচ্ছে রোজ-ই খুন
বিত্তশালীর কবলে আজ ধর্ষিতা মোর বোন!
দ্রব্যমূল্যে আকাশছোঁয়া নাই গরীবের আশ
কোনো মতে কাটে তাদের পথে-ঘাটে বাস।
সবখানেতে ছেয়ে আছে দূর্নীতির অই জাল
তাদের জন্য ত্রাহি ত্রাহি সমাজ বেসামাল।ত্রাসের রাজ্য কায়েম করছে যাদের আছে জোর
দেশটা খাচ্ছে লুটেপুটে যতো ভাটপার চোর!
সীমানান্তের কাঁটাতারে ফেলানীর ঐ লাশ
আমার নদীর পানি নাই যে মরুর বসবাস।
ন্যায্যধীকার খর্ব করে রসাতলে দেশ
আমজনতা নয়কো ভালো করুণ পরিবেশ।
পাচার হয় যে দেশের জিনিস কোটি টাকা লুট
নির্বাচনে দিতে হয় নাই নিজের সত্ত্ব ভোট!সত্য কথা বললে কেহ ছিঁড়ে ফেলে জিভ
রাত নিশিতে মেরে ফেলে চেপে ধরে গ্রীব।
হামলা মামলায় মরছে ধোঁকে জনসাধারণ
অরক্ষিত দেশের মানুষ ভয়ে কাটছে ক্ষণ।
শ্রমিক পায়নি শ্রমের মূল্য কৃষানের নাই সুখ
মধ্যবিত্ত অনেক কথায় ঢেকে রাখে মুখ।
স্বাধীন হয়ে কাঁধের ওপর আছে দেনা ধায়
এতো বছর পরও আমরা খুব-ই অসহায়!রচনাকাল: ২৪/০৩/২০২২, বৃহস্পতিবার।
নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ।3 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



অনেকদিন পর একটা শক্তিশালী কবিতা পড়লাম। দারুণ লিখেন আপনি।