-
মুহাঃ হাবিবুর রহমান
নিঃশব্দ মানে চুপ থাকা, নিজের মধ্যে লুকিয়ে পড়া,
পৃথিবীর সব রুপ রস রঙ ত্যাগ করে বসে থাকা বোধ হীন প্রাণ,
আজন্ম লালিত স্বপ্নদের মরন যেখানে সমাধি হয়-তখন মিলে যায়
আলোকের ধারা, পাখিদের চিৎকার চেচামেচি, একটি হাতছানি
অবারিত খোলা মাঠে ভরা ফসলের রুপ, নিরন্তর জীবনের উচ্ছাস,
বোধদয় কিংবা নিজের মধ্যে জাগা বহু পুরানো দিনের কোন স্মৃতি অমলিন।শব্দ মানে প্রাণের উচ্ছাস, বর্নিল আলোকের রঙে রঙিন চারপাশ,
মুগ্ধ দৃষ্টির মাঝে ভাবনাহীন জীবনের পথ,
উষ্ণ ছোঁয়ার পরশে কল্পনা বাসা বাঁধে মনে, ফুলে ফুলে ঢাকা পড়া মেঠ পথ,
চার চোখে আকাশ দেখা রাত্রির কোলে-যত দূর চোখ যায় তারাদের দেশে
পলকে শিহরনে চুম্বনের শব্দে কতো মাধুরী কেউ জানে বা না জানে,
আবেশে জড়াতে, প্রাণের টানে মেলে দেয়া বাহুর নড়চড়া শব্দ, বিহঙ্গরা খোঁজে জন্মানতরে,
কে বোঝে শব্দের রুপ মাধুরী? বিপন্ন পৃথিবীর বোধ লুপ্ত মনে।3 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan



অনেকদিন পর লিখলেন। সুন্দর ভাবনার প্রকাশ ফুটে উঠেছে কবিতায়।