Profile Photo

Mahir AbrarOffline

  • mahirabrar
  • Profile picture of Mahir Abrar

    Mahir Abrar

    4 years, 1 month ago

    গল্প 👉 ____ঘুম____

    মাস্টার বাবুর ঘুম নেই ২ দিন ধরে ।
    তার মধ্যে মাথা ব্যথা গতকাল ধরে ।
    আজ অন্যদিনের তুলনায় ভালোই ঘুম হচ্ছিল । কিন্তু হঠাৎ করে প্রচন্ড বুকে ব্যথা শুরু হলো ।
    ভোর পাঁচটা বাজে ।
    থাক আর ঘুমায় কি হবে ?
    চার ঘণ্টার মতো ঘুমিয়েছে , এই যথেষ্ট ।
    লাল কালি টা হাতে নিয়ে পরিক্ষার খাতা দেখা শুরু করলেন ।
    সকাল হয়ে গেছে , ৭ টা বাজে ।
    সব খাতা দেখা শেষ , ৫ জন বাদে সাবাই পাশ করছে , ফেল করা ছাত্রের মাঝে মাস্টার বাবুর একজন ছাত্রও আছে ।
    মাস্টার বাবু রাগে টগবগ তার মাঝে ঠিকমতো ঘুম হয়নি ।
    -মাথাব্যথা তো বেড়েই যাচ্ছে ।
    -থাক আজ আর কলেজে না যাই ।
    -হ্যালো , লুলু ভাই , আমার বাসায় এসে পরিক্ষার খাতা গুলো নিয়ে যান তো ।
    -এই চান্দু সকালের খাবার তৈরি করেছো ?
    -বাজার থেকে দুটো মাথাব্যথার ঔষধ নিয়ে আসো তো ।
    দেখতে দেখতে আজকের দিন চলে গেলো । ঔষধ খেয়েও কোন লাভ হলো না ।
    -রাত হয়ে গেছে । আজ কষ্ট করে ঘুমিয়ে পরি ।
    -কাল দেখি চান্দুর সাথে ডাক্তার এর কাছে যেতে হবে ।
    -এই চান্দু কাল কাল ডাক্তার এর কাছে যাবো । আমার সাথে যেও ।
    -আচ্ছা স্যার ।
    মাস্টার বাবুর বয়স অনেক । অবিবাহিত ! এই বুড়ো ছেলেকে এখন কে বিয়ে করবে । তাই কাজের ছেলে রাখছে ।
    সকাল ১০ টা বাজে । মাস্টার বাবু তো প্রতিদিন ভোর বেলায় ঘুম থেকে উঠেন ।
    রাতে ঘুম হয়নি হয়তো তাই মনেহয় ঘুমাচ্ছেন ।
    বেলা ১২ টা বাজে ।
    চান্দু মাস্টার বাবু কে ডাকা-ডাকি করা শুরু করলেন ।
    মাস্টার বাবু ঘুম ।
    চান্দু ভয়ে ভয়ে কাছে গেল ।
    অনেক দেরি হয়ে গেছে ।
    যার ঘুমের অনিয়ম সে আজ চির নিদ্রায় ।
    ————————————
    ✍️ মাহির আবরার

    4
    1 Comment
Skip to toolbar