Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    4 years, 1 month ago
    Profile picture
    4 years, 1 month ago

    বুনো বেঙ
    আনিছুর রহমান
    এক যে ছিল বুনো বেঙ
    তার যে ছিল দুইটা ঠ্যাং।
    চোখ দুটো তার বড়বড়
    দেখলে ভয়ে জড় সড়।
    লাফায় সে তিড়িং বিড়িং
    খায় সে রোজ ঘাসফড়িং।
    আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
    দলবেঁধে তারা গান করে।
    বৃষ্টি পরলে লাফায় জলে
    ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে দলে।
    বৃষ্টি পরলে যখন তখন
    মাথায় ছাতা নিবে কখন!
    হঠাৎ বৃষ্টি পরলে হবে কি
    ব্যাঙের ছাতা আছে কি?
    জলের নিচে সবুজ ঘাস
    বেঙের হঠাৎ সর্দি কাশ।
    সর্দি কাশির গীতালি
    সবার প্রিয় মিতালী।
    বেঙের বাচ্চা ভ্যাঙাচ্ছে
    খোকা দল বেঁধে ঠ্যাঙাচ্ছে।।

    ১০/০৫/২০২২.

    7
    2 Comments
Skip to toolbar