Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 3 months ago

    #হারায়_গেলে_বয়স-রতন,
    #প্রবক্তা_সাধু,
    —————————————-
    হারায় গেলে বয়স রতন
    কেউ করেনা তেমন যতন
    নিজের ঘরে ঘরের মালিক হয় যে পরবাসী
    আপন দেশে সেই মানুষটা হয় যে পরদেশী।

    অবহেলা পায় সে যখন
    কেউ চেনেনা তারে তখন
    সাগর জলে কুটোর মতো বেড়ায় কুলে ভাসি
    ভালোবেসে হাতটা ধরে কেউ তোলেনা আসি।

    দুধেল গাভীর মতো জীবন
    দুধ ফুরালে বিমুখ ভুবন
    বৃদ্ধকালে বিতাড়িত যেমন চাকর দাসী
    ফুলদানিতে পায়না শোভা যে ফুলগুলো বাসি।

    চোখের জলে স্মৃতির চারণ
    আপন জনই ব্যথার কারণ
    কেমন করে হয়ে গেলো বিনা দড়ির ফাঁসি
    আকাশ বাতাস রবি শশী করছে হাসাহাসি।
    —————————————–
    ১১/০৫/২০২২

    6
    4 Comments
Skip to toolbar