Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • নিশী কান্না,

    গভীর রাতের অশ্রু বলে
    স্বপ্ন ভাঙা ব‍্যথা;
    হৃদয় ভরা গল্প তবু
    অব‍্যক্ত তার কথা।

    শান্ত নিশী ঘুমের কোলে
    মনের আঁকা ছবি;
    মুক্ত সে যে নিজের মতো
    ভুলেছে সে সবি।

    প্রভাত আসে স্বপ্ন জাগে
    আসবে বুঝি ফিরে;
    আসেনা আর ভাবেনা সে
    সুখের ঘোরে দুরে।

    দিনের শেষে সন্ধ‍্যা আসে
    কপোল ভেজে জলে,
    জলছবিরা বলছে কথ…Read More

    6
    3 Comments
  • বারিধারা,

    মা গো তোমায় পড়ছে মনে
    ঘুমিয়ে আছ একা,
    দশটি বছর পার হলো মা
    পাইনা তোমার দেখা।

    এদিক সেদিক ছুটছি মা গো
    একটু আদর পেতে;
    ডাকলো না কেউ তোমার মতো
    আঁচল তলে নিতে।

    সবাই বলে মায়ের মতো
    আয়না খোকা কাছে,
    একটু পরে ছিন্ন বাঁধন
    সব কিছু তার মিছে।

    কবর জুড়ে কামিনি ফুল
    হাসে চেয়ে চেয়ে;
    তোমায় ভেবে বারিধারা
    দু-চোখ বেয়ে বেয়ে।

    খাবার খে…Read More

    4
    2 Comments
  • চল সখি চল,
    ( ছড়া )

    চল সখি চল ফুল তুলিতে
    গাঁয়ের মেঠো পথে,
    শস‍্য ফুলের হলদে খেতে
    চরণ ভিজে নিতে।

    শান্ত ঘুঘুর ডাক শুনেছি
    বক পড়েছে বিলে,
    বোয়াল মাছের ঝাপটা দেখে
    ভাই পেতেছে ঝিলে।

    ধরে যদি একটি বোয়াল
    দেখবি বড় দাড়ি,
    প্রজাপতি মেলবে ডানা
    যেনো রঙিন ঘুড়ি।

    বিলের জলে ভাসে নাকি
    কখনো জল পরী,
    দেখে শুনে হেসে গেয়ে
    ফির…Read More

    4
    2 Comments
  • স্বাধীনতা,

    স্বাধীনতা সে শুধুই শব্দে শোনা যায়,
    মানুষ খেকো মানুষ প্রমাণ করায়।
    ওই যে সূর্যটা দেখি আশা জাগে মনে,
    নিরাশায় অস্ত যাবে কেহ নাহি জানে!

    যে আশায় গড়েছি এ স্বাধীন পতাকা,
    সবুজের মাঝে লাল রক্ত দিয়ে আঁকা।
    দেখে যেনো মনে হয় স্বপ্নের ভূমিতে,
    চরণ যুগল দোলে সাধ টুকু পেতে।

    এখনো অনেক বাকি সেদিনের লক্ষ্যে,
    জেগে ওঠে রক্ত কনা যন্ত্রণাটা ব…Read More

  • মরিচিকার শহর,

    পড়েছে নীল শাড়ি আজি
    মরিচিকার শহর,
    যায়না বোঝা দিবস রাত্রি
    সুখ বা দুখের প্রহর।

    শুধুই দেখি রক্তচোষা
    ঘুরছে ডানে বামে,
    গরীর দুখীর রক্তগুলি
    কিনছে অল্প দামে।

    ভাতের খোঁজে মরছি ছুটে
    জীবন হাতের মুঠোয়,
    দিবস রাত্রি হাড় খাঁটুনি
    নীরবে অশ্রু ক্ষয়।

    এই কি জীবন স্বাধীন দেশে
    ঘুরছে গাড়ির চাকা,
    গরীব দুখীর পিঠে…Read More

    8
    1 Comment
    • এই কি জীবন স্বাধীন দেশে
      ঘুরছে গাড়ির চাকা,
      গরীব দুখীর পিঠের ওপর
      আর্তনাদে মাখা।-অনবদ্য

  • বিদায় বেলা,

    আজ বুঝি মোর যাবার বেলা
    দাও গো মোরে বিদায়,
    জগত মেলায় দেখছি যাহা
    কোনো কিছুই মোর নয়।

    যার লাগিয়া কান্দে এ মন
    ভুলবে সেও পরে,
    প্রাণ পাখিটা উড়ে যাবে
    খাঁচা মাটির ঘরে।

    থাকবে শুধু কৃতকর্ম
    দু দিনের এ মেলায়,
    অদৃশ‍্য এক হিসাব খাতা
    শেষ বিদায়ের বেলায়।

    ভালো মন্দ থাকবে লেখা
    হিসাব কড়া গন্ডায়;
    জজ ব‍্যা…Read More

  • পেঁচার দ্বীপ,
    ( ছড়া )
    পেঁচার দ্বীপে সন্ধ‍্যা হলো
    সূর্যি ঘুমের দেশে,
    শরীর যেনো শিউরে ওঠে
    পেঁচা তাকায় হেসে।

    একটু পরে বাদুর এলো
    শন শনিয়ে উড়ে,
    আঁধার পথে নেই যে আলো
    ঘরবাড়ি সব দুরে।

    কি করি আজ ভয়ে ভয়ে
    চরণ দুরুদুরু,
    নেই যে কেহ সঙ্গী সাথে
    পথ ভোলানো শুরু।

    চোখ বুজিয়ে ভাবছি একা
    প্রাণ বুঝি যায় মোর,
    ভ্রমণ নেশার ঘোর কেটে যায়…Read More

    8
    2 Comments
  • এ পথে কখনো এলে,

    বিকেলের শেষে পাখিরা ফিরছে আপন নীড়ের খোঁজে,
    পথিক ছুটছে তার ঠিকানায় আমারে কেউ না বোঝে?
    সেই পুরাতন বটের ছায়ায় একতারা হাতে বসে,
    কারে যেনো খুঁজি যুগ যুগ ধরে আসে যদি পথ শেষে।

    মানবীর রুপে দেখেছিনু হেথা অনেক বছর আগে,
    বেজেছিল চুরি হেসেছিল চেয়ে নব যৌবনের রাগে।
    লাল টুকটুকে রাজটিকা ছিল বাতাসে ভাসতো কেশ,
    সে দেখাই যেনো মন কে…Read More

    7
    3 Comments
    • ঝরে পরে রোজ কতো শত পাতা আবার নতুন রুপে,
      পূর্ণতায় হাসে পুরনো বৃক্ষটি আমারে কাঁদায় চুপে।
      কতো আলাপন হয় তার সাথে কানে কানে বলে দেয়,
      দেখছো তো রোজ প্রয়োজনে আসে নিজেকে জিরিয়ে নেয়,
      আমারে বলেনা ভালো থেক তুমি কেউ যে কারোই নয়। – বিশেষ ভালোলাগার অংশ।

    • ভালো থেকো তুমি যেখানেই থেকো এ পথে কখনো এলে,
      জিরিয়ে নিও গো দেহটি হেথায় শুনিও বৃক্ষ কি বলে।
      তোমার প্রেমেতে বাঁধিনি যে ঘর ফুল মালা শুকে গেছে,
      নিশীত রজনী তোমার প্রেমের স্মৃতিসব জেগে আছে।

  • এই কি মানুষ?

    সংজ্ঞাটা কি জানিনা গো
    মানুষ কারে বলে?
    সৃষ্টির সেরা জীব হয়েও
    বিবেক বেচে চলে।

    দুটি পায়ে তার ভরা বল
    তবু কেনো অচল,
    অন‍্যের বলে বুক ফুলিয়ে
    করে সে চলাচল।

    জ্ঞান গড়িমায় অনেক বেশি
    মুখ ভরা রোজ হাসি,
    আপন স্বার্থে পরের গলায়
    নিত‍্য দেয় সে ফাঁসি।

    মঞ্চ বিহীন অভিনয় তার
    নিঁখুত অভিনয়ে,
    ধরে নেয় সে বড় মাছটা
    জল টুকু না…Read More

    7
    1 Comment
    • মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান- এটা আর গর্ব করে বলা যায় না ।

  • কি দিয়ে পূজিব আর?

    আমি পূজিয়াছি যারে ফুল মালা দিয়ে,
    দিবানিশি ধ‍্যান জ্ঞান, শুধু তারে নিয়ে;
    হৃদয় করিতে জয় বেলা অবেলায়,
    অতঃপর বোঝালো সে সকল হেলায়।
    রিক্ত হস্ত,সিক্ত আঁখি, মন ব‍্যথাতুর;
    পথ ভুলে যেতে যেতে গেছি বহুদুর,
    ভুলেছি ঠিকানা মোর ফিরিবার বেলা,
    চারিদিকে চোখে শুধু ধোয়াশার খেলা।

    কাননে চাহিয়া দেখি নেই কোন ফুল,
    কি দিয়ে পূজিব…Read More

    5
    1 Comment
  • ব‍্যস্ত সবে,
    ( ছড়া )

    ঘেম ছুঁয়ে দেয় পাহাড় চুড়া
    চন্দ্র হাসে চেয়ে,
    চকোর ডাকে তৃষ্ণা নিয়ে
    বাউল ব‍্যস্ত গেয়ে।

    রাখাল শোনায় বাঁশির সুরে,
    মনের জমা ব‍্যথা,
    হুতুম পেঁচা আম্র শাখে
    বলছে মনের কথা।

    ঘুম ভুলে যায় আশায় চেয়ে
    সুজন সখীর ডাকে,
    ব‍্যস্ত সবে সবার মতো
    তৃষ্ণা মনে মেখে।

    কে দেবে আর সাড়া আমায়
    কতো…Read More

    6
    1 Comment
  • সুখ নিলো ছুটি,

    সহস্র তারার রাতে জোনাকির মেলা,
    কিছু হাসি কিছু গান মনে দেয় দোলা।
    তারা গুনি আজি আমি গান গেয়ে যাই,
    পৃথিবী তেমন আছে প্রিয় মুখ নাই।
    কিছু কথা কানে ভাসে কিছু ছবি চোখে,
    আমারে কাঁদিয়ে যায় স্মৃতি থেকে থেকে।
    বুনোহাঁস ডেকে ওঠে ছোট নদী জলে,
    সাঁতার খেলার কথা মন নাহি ভোলে।

    এক পায়ে দুই পায়ে ধরেছি ফড়িং,
    সুখের হাসিতে মোরা নাচি ধিন ধি…Read More

    4
    2 Comments
  • অলস কলম,

    পকেট জুড়ে কলম খানি
    অলস পড়ে আছে,
    লিখতে চেয়ে পারিনা যে
    লিখতে কিছু মিছে।

    লিখতে গেলে উচিৎ কথা
    লোক সমাজের মুখে,
    পিছন থেকে গীবত রটায়
    রক্ত চোখে দেখে।

    জ্ঞানীরা রোজ নীরব হয়ে
    লুকিয়ে রয় ঘরে,
    অত‍্যাচারের ভয়াল থাবা
    চলছে জোড়েসোড়ে।

    কুপির নিচের অন্ধকারে
    হারায় কত শত,
    কে শুনে কার আহাজারি
    নিত‍্য সবে জ্ঞাত।

    চতুর…Read More

  • সখের মালা,
    (সনেট )
    সখের মালাটি যদি হারায় এখন,
    জড়াবে গলেতে কি গো ভেবেছ কি তায়?
    চোখে চোখে রেখো তারে করিও যতন,
    অবহেলা অনাদরে হয়ে যায় ক্ষয়।
    ভালো যদি নাহি লাগে আগের মতন,
    গড়িও নতুন করে মন যেবা চায়,
    খাঁটি সোনা হয় না যে কভু পুরাতন;
    পুড়িতে পুড়িতে গেছে নকলের ভয়।

    মালাটিও চায় সদা আসুক সে ক্ষণ,
    গলেতে জড়িয়ে তারে করো কিছু জয়!
    দেখ…Read More

    8
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সাধুর বেশে,

    সাধুর বেশে পাপী অনেক
    মুখে কত বুলি,
    পরের ঘাড়ে দোষ চাপিয়ে
    সহজ পথে চলি।

    লেবাস পরে ঢাকছি সদা
    আপন পাপের চিহ্ন,
    মনে মনে ভাবে সে যে
    মানুষ বুঝি পণ্য।

    জানেনা সে প্রকৃতিটা
    সকল হিসাব করে,
    জগত মাঝে ফয়সালা হয়
    বিন্দু বিন্দু ধরে।

    সুক্ষ সুক্ষ বিচার কার্য
    ছাড় দেবেনা তারে,
    কাঁদবে সেদিন অঁঝোর ধারায়
    আপন পাপের ভারে।

    আপন পাপের…Read More

    5
    1 Comment
  • অবসান,

    কিছু গান যদি হয় অবসান হয়তো কিছুটা ক্ষতি,
    পালা বদলায় যোগ বিয়োগের এটাই প্রকৃত রীতি।
    বয়ে যায় নদী আবার শুকায় হারায় স্রোতের গতি,
    তুমি আমি মিলে চাই যতটুকু ঠিক করে অধিপতি।

    আজ যা আমার কাল তা অন‍্যের পরশু কারোই নয়,
    তারি মাঝে যদি ক্ষণকাল হয় সেটাই ভাববে জয়।
    খালি হাতে হেথা এসেছি সবাই খালি হাতে ফিরে যাব,
    জগতের খেলা মি…Read More

    2
    2 Comments
  • দিওনা আঁধার,
    ( সনেট )

    ডাগোর আঁখির কোণে ভাসে কার ছবি?
    জানিনাতো তাহা হায়,ভাবি বুঝি মোর;
    কভু হাসে চেয়ে সে যে সাথে হাসে রবি;
    শিশির ভেজানো পথে কাটেনাকো ঘোর।
    তাহাতে চাহিয়া সদা ভাবে শুধু কবি,
    মনের জানালা খুলে আসুক সে ভোর;
    ফুল হাতে বলে যাক তোমাকেই ভাবি,
    হৃদয়ে ভরিয়ে তারে বাঁধিতাম দ্বার।

    বিধাতারে বলি রোজ এতটুকু দাবি,
    চাঁদের বদনে তুমি দ…Read More

    2
    4 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বুঝলি মনা,
    (ছড়া)

    বুঝলি মনা তোরে দেখতে
    সবাই হবে কানা,
    তার বেলাতে বলবে তোরে
    দেখতে ষোল আনা।

    এটাই নিয়ম জগত জুড়ে
    কেউ কারো নয় শেষে,
    তোরে যদি লাগে কারো
    তবেই পাশে হেসে।

    স্বার্থ পূরণ হলে দেখবি
    আর রবেনা পাশে,
    দেখবি আবার অনেক পাপী
    আসবে সাধুর বেশে।

    মিশবি যতো শিখবি ততো
    জগত শিক্ষালয়ে,
    তাই বলে তুই তাদের মতো
    যাসনে কভু ক্ষয়ে।

    হাস…Read More

    3
    3 Comments
    • স্বার্থ পূরণ হলে দেখবি
      আর রবেনা পাশে,
      দেখবি আবার অনেক পাপী
      আসবে সাধুর বেশে।- খুব ভালো লাগলো

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • মালাখানি দিবে কারে?

    সব স্বপ্ন মুছে গেলে সাগরের তীরে,
    আঁখিদ্বয় স্থির হয়ে স্রোতে চায় ফিরে।
    থেমে যায় আয়োজন কাব‍্যের পাতার,
    মলিন হৃদয় খানি মন ভরা ভার।

    রজনীর সুখ লগ্নে সুখীরা ঘুমায়,
    আঁকুতির জল যেন স্রোতে মিশে যায়।
    সাগর গর্জনে বলে শিখে নাও আজ,
    সবাই মুখোশে ঢাকা মিছে সাধু সাজ।

    প্রয়োজনে আয়োজন যোজন সভায়,
    স্বার্থের ব‍্যঘাত হলে কে…Read More

    5
    4 Comments
  • জলের সাথে খেলবে যেদিন,

    জলের সাথে খেলবে যেদিন বুঝবে আমার ব‍্যথা,
    পড়বে মনে খুঁজবে সেদিন হবেনা আর কথা।
    রাত্রি দীঘল ব‍্যথার ভারে ঘুম পালানোর ক্ষণে,
    জাগবে স্মৃতি কাঁদবে হৃদয় একেলা নির্জনে।
    সখের ঘুড়ি ছিড়লে সুতো যায় সে বহুদুরে,
    মন গহীনের গল্প কথা জাগে বারেবারে।
    দিন ফুরালে রাত্রি যখন আঁধার ধেয়ে আসে,
    ব‍্যর্থ মনের আহাজারি জলের স…Read More

    5
    5 Comments
    • তোমার মাপে হয় নি সবাই
      তুমিও হও নি সবার মাপে,

      তুমি মর কারো ঠেলায়

      কেউ বা মরে তোমার চাপে–

      তবু ভেবে দেখতে গেলে

      এমনি কিসের টানাটানি?

      তেমন করে হাত বাড়ালে

      সুখ পাওয়া যায় অনেকখানি।

  • Load More Posts
Skip to toolbar