-
কবিতা:খাদ্য-খাবার-খাওয়া।
মানুষ হয়ে জন্ম নিয়েছি
খেতে তো হবে।
খাওয়ার জন্য মানুষই সেরা,
পথে-ঘাটে-ফুটপাতে।
দিন দিন বাড়ছে ঋণ,
ঋণে ঋণে যাচ্ছে জীবনের পাতা।
অলিতে-গলিতে ছোটাছুটি,
অপেক্ষা এক মুঠো খাওয়ার আশা।
চাল খাইনা,ডাল খাইনা,খাইনা মাছ-মাংস,
এইগুলো তো স্বপ্নে দেখি,
শুধু পাই তেলের গন্ধ।
গন্ধ শুঁকে ক্ষিধে মিটে,
প্লেট থাকে শূন্য।
গিয়েছিলাম বাজারে চাল-ডাল কিনতে।
দাম দেখে ছুটে ঘাম,হয়নি কেনার সাহস!
বেগুন চপ খাওয়ার ইচ্ছে ছিলো।
দাম তার অনেক বেশী,
তাই কদু নিয়ে এলাম।
খাবো আয়েস করে কদু দিয়ে বেগুনি।
মানুষ হয়ে জন্ম নিয়েছি খেতে তো হবে,
মানুষের খাবার কপালে কি জুটবে?
দেখা যাবে বেলা শেষে।
খাদ্য-খাবার-খাওয়া হয়েছে হাওয়া,
আছে শুধু আফসোস।
এখন থেকে প্রতিদিনের খাবার,
পানির সাথে আফসোস।
মানুষ হয়ে জন্ম নিয়েছি খেতে তো হবে,
মানুষের খাবার না খেয়ে
আফসোস খেতে হবে।9 Comments

ইশতিয়াক জিন্দানী রিশাত
সাদা কাগজের কালো কালি।
আমার নাম ইশতিয়াক জিন্দানী রিশাত। আমার জন্ম ১৯৯৮ সালের ১৩ই নভেম্বর শুক্রবার। জন্ম থেকে নিশ্বাসের স্বাদ নিচ্ছি সিলেট জেলায়। অর্থাৎ আমার জন্ম বাংলাদেশের সিলেট জেলার, ফেঞ্চুগঞ্জ উপজেলার, মল্লিকপুর গ্রামে। আমার পিতা রিয়াজ উদ্দীন ইসকা। একজন সাংবাদিক ও লেখক। জেনেটিক ভাবেই আমার রক্তে লেখালেখির পোকা রয়েছে। প্রতিদিন আমার গল্পের সাগরে সাঁতরাতে হয়। নানান গল্প খেলা করে মস্তিষ্কের স্নায়ুকোষে।
অনেক জ্ঞানীরা লেখকদের বিভিন্ন ভাবে প্রকাশিত করেছেন। লেখক ২প্রকার। ১ছাগল লেখক, এবং ২পাগল লেখক। ছাগল লেখক টাকার জন্য লেখে, এবং পাগল লেখে ভালো লেখার জন্য লেখে। আমি হচ্ছি পাগল লেখক। মানুষ পড়বে, এবং বলবে লেখা টা ভালো। এতেই তৃপ্তি। তবে, মানুষজন বলে লেখকদের না-কি তৃপ্তি নেই। তাঁদের তৃষ্ণা বৃদ্ধি পেতেই থাকে।
দেখা যাক আমার তৃষ্ণা কত টুকু বৃদ্ধি পায়।
তুলট এর মাধ্যমে নিজের লেখালেখির প্রতিভা আরও বিকশিত হবে।
আশাকরি, মগজের আরও বিস্তার হবে,এই তুলটের মসৃণ পথে।
ধন্যবাদ।



মানুষ হয়ে জন্ম নিয়েছি খেতে তো হবে,
মানুষের খাবার না খেয়ে
আফসোস খেতে হবে।- দুঃখ-ভারাক্রান্ত মনের কথা।