-
অসম্ভবের সংকল্প
অরন্য হিল্লোলকরেছিল সংকল্প করবে আফিয়াকে জয়
এই কঠিন যাত্রায় মুকিসা করবে না কোন ভয়,
রুয়ান্ডার জঙ্গলে ছিল বাতওয়া জংলীর বাস
রাজকন্যা আফিয়ার রূপে হয়েছিল সর্বনাশ।
মুকিসা ছিল অন্য গোত্রের জংলী রাজার ছেলে
জয় করে নিতো অজেয় কিছু, সুযোগ একবার হলে
রাজকন্যা আফিয়ার ছিল রুপের অমোঘ প্রভা
তাকে নিয়েই বসতো অন্য গোত্রে সদা সর্বদা সভা।
বাতওয়া গোত্রের ছিল অহংকার রাজকন্যাকে নিয়ে
খুঁজছে রাজা যোগ্য পাত্র, দেবে রাজকন্যার বিয়ে।
সারা আফ্রিকা চষে পাওয়া গেল না যোগ্য কোন পাত্র
দিন দিন হয়ে যাচ্ছিল পাত্রশুন্য এ বাতওয়া রাজার গোত্র
আচমকা রাজকন্যা পাত্রদিগকে বেঁধে দিল কঠিন শর্ত
বুঝেনি কোন রাজপুত্র, সেটা ছিল আসলে বিপদেরই গর্ত
রাজকন্যার রূপে পাগল হয়ে হয়েছিল সবাই রাজি
এজে ছিল আসলে এক ভয়ংকর জীবন মরনের বাজি।
রাজকন্যার সাফ কথা, এনে দিতে হবে লাল টিকটিকি
থাকে গহীন জঙ্গলে, দিনের আলোতে করে ঝিকিমিকি
যে শুনে তার শর্ত, ভাবে এতো সামান্য এক কাজ
বুঝেনা কেও শর্তের মর্ম, বুঝে না এর নির্মম ঝাঁজ।
যে গেছে সে আর আসেনি ফেরত সেই জঙ্গল থেকে
বাকি পাত্ররা হয় যে হতাশ, ভয় যেন বসে জেঁকে,
মুকিসা যেন পায় নাকো ভয় এ কঠিন কাজে
উল্টে দেয় আরেক শর্ত রাজকন্যার সাঁজে
যদি আনে লাল টিকটিকি গহীন জঙ্গল থেকে
পারবে না রাজকন্যা সাঁজতে, রাখবে রুপ ঢেকে
লাল টিকটিকির সাথেই পার করবে বাকি জীবন
পাবে না মুকিসার ভালোবাসা, পাবে না তার মন।
রাজকন্যা বলে অবাক হয়ে এ কেমন তরো পণ
বিয়ের পরে তো তোমারই আশায় পার হবে সারাক্ষণ
মুকিসা বলে চাই না তোমায়, চাই শুধু অর্থ আর রাজত্ব
জীবন দিয়ে আনবো টিকটিকি, হবে আমারই বীরত্ব
তার বিনিময়ে তোমার রুপ কাড়বে না মোর দৃষ্টি
বরং বিক্ত বৈভবেই আনবো এক অভাবনীয় সৃষ্টি
তোমার টিকটিকি আনতে গিয়ে যদি হয় মোর জীবননাশ
কেন মিছি মিছি তোমারই আশায় আনবো মোর সর্বনাশ
বরং জীবন আর টিকটিকি দুই নিয়েই এ রাজ্যে যদি ফিরি
তোমার বাবা দেবে তোমার সাথে বিয়ে, সাথে বিপুল অর্থকড়ি
কিন্তু বিয়ের পরে থাকতে হবে তোমায় সেই টিকটিকি নিয়ে
পাবে না কখনো মোর সঙ্গ, মিছে হয়ে থাকবে মোদের বিয়ে
তোমার শর্তই যদি মেনে নেই তবে কেন মোর শর্তে আপত্তি
যদি না মানো হবে দখল তোমার গোত্র, দেখবে মোর শক্তি
রাজকন্যা বলে চাই না লাল টিকটিকি, চাই না তোমাকেও
পাবে না এই বাতওয়া রাজ্য, এ যে আফ্রিকায় সর্ব অজেও
মুকিসা বলে “হারায়নি কোন কিছুই সবই আছে মোর হাতে
“তুমি নাকি এক বোকার হদ্দ” বলেছে টিকটিকি মোরে রাতে “
এবার টিকটিকিও হারালে, আমাকেও হারালে তোমার বোকামিতে
মিছিমিছি সব পাত্রের গেল জীবন, তোমার রুপের অহমিকাতে
আমি তো জানি তুমি দেবে লাল টিকটিকির অসম্ভব বাহানা
তাই অসম্ভব সংকল্পে এবার হয়েছে পরাজিত তোমারই শর্তখানা5 Comments-
খুব সুন্দর বলেছেন তো কবি। @zakir-hossain
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



অসম্ভব বলে কোন বাক্য মানুষের মধ্যে জাগ্রত ভাব থাকা সঠিক নয় প্রিয় কবি। শুধু মন্দ কাজের অসম্ভব উচ্চারিত হবে।