Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years ago

    “মূল্য? প্রায় ৫০০ টাকার মতো;”

    কার কাছে কার মূল্য কতো?
    কোন কারনে লাগলো ক্ষত?
    গন্ড-মূর্খ যত শত?
    পাঁকা ধানে মইয়ের মতো?
    কার কাছে কার মূল্য কতো?
    “…………….মূল্য?
    হাহ্ হাহ্ হা………….
    প্রায় ৫০০ টাকার মতো;”

    কি ব্যাপারে প্রলোভন ছিল?
    (মাথায়) কাঁঠাল ভেঙ্গে খাওয়ার মতো?
    তবে কি তুমি ব্যবহৃত হলে,
    উপরে ওঠার সিড়ির মতো?
    কার কাছে কার মূল্য কতো?
    “…………….মূল্য?
    হাহ্ হাহ্ হা………….
    প্রায় ৫০০ টাকার মতো;”

    কাজের সময় ছিলে কাজী,
    কাজ ফুরালে হয়েছো পাঁজী।
    তবে কি তুমি ডাষ্টবিনে যাবে?
    ব্যবহার-করা টিসু্-পেপারের মতো?
    কার কাছে কার মূল্য কতো?
    “…………….মূল্য?
    হাহ্ হাহ্ হা………….
    প্রায় ৫০০ টাকার মতো;”

    বাপ্পী খান
    ২৭শে জুলাই ২০১৪ইং

    6
    3 Comments
Skip to toolbar