-
//প্রস্থান //
নবনীতা, চলে গেলে?
দেখো আকাশ ভেঙে কি ভীষন বৃষ্টি এসে আমাদের কৃষ্ণচূড়া গাছটাকে ভিজিয়ে দিয়ে গেলো!
লজ্জায় আরক্তিম যে বৃক্ষ তোমার পদশব্দের অপেক্ষায় ছিল হাজার বছর,
তাকে ভেজা কাক আর অপরাধী দেখতে ভালো লাগছে না তো!তুমি হয়তো দেখলেও না,
কিংবা দেখে ছোট একটা দীর্ঘশ্বাস গোপন করে শক্ত করে ধরলে কারো হাত!
নবনীতা, এই মরা বৃষ্টি আ…Read More -
//অপেক্ষা //
তুমি এলে না তাই এ শহরে বৃষ্টি এলো না,
মেঘেরা মুখ লুকালো কি ভীষন অভিমানে!তুমি এলে না বলে আমার কলম থেমে গেলো,
কবিতারা লুকালো কোন অন্ধকারে কে জানে!আমার প্রতিদিনের কবিতা লেখার ব্যার্থ চেষ্টা,
যেখানে ফুল-লতা-পাতা, অসংখ্যবার তোমার নাম আর হিজিবিজি এঁকে আমি উঠে যাই!
শিরা-উপশিরা প্লাবিত করে দেই তরল ক্যাফেইনে!…Read More1 Comment -
অতিপ্রিয় অনধিকার!
খুব কাছে এসো না , প্রিয়তমা!
দূর থেকে তোমায় দেখি এইত ভালো।ধরো কোন এক ঘোর বর্ষায় কাক ভেজা হয়ে চায়ের ঝুপড়িতে,
কিংবা সারাদিনের ব্যর্থ ক্লান্তির পর ঘুমুতে যাবার ঠিক আগে –
তোমার চুল , তোমার চোখ, ভাববো হয়ত।পরক্ষনে সচেতন অপরাধেরা জানি এসে কড়া নাড়বে সজোড়ে!
ভবিতব্যের মত মস্তিষ্কের গহীন থেকে ভেসে আসে হাহাকার,
চালের বাজ…Read More2 Comments -
মৃত্যু কিংবা কবিতা
তোমার কাছে একটি কবিতা ভিক্ষা চাইছি-
সম্পদ নয়, শৌর্য নয় – কেবল একটি কবিতা প্রভু।এমন একটি কবিতা দাও-
যার শানিত শব্দস্রোত যেন ওদের বুকে গিয়ে বেঁধে,
যাদের কাছে বেঁচে দিতে বাধ্য হয়েছি ঘাসের মত সবুজ আমার স্বপ্নগুলোকে।এমন একটি কবিতা দাও-
যার পদ্যময় শোনিতস্রোতে ওদের ভাসিয়ে নিয়ে যেতে পারি
বানের জলে ভাসা পিপড়ের মত…Read More12 Comments-
-
-
-
“কিংবা সেই টোকাই ছেলেটি,
যার বাস চাপা পড়ে মরে যাওয়ার কথা ছিলো অনেক আগেই,
সেও অন্তত একবেলা খেয়ে এক মূহুর্তের জন্য ভাববে,
আসলে জীবনটা খারাপ না!…”
সম্পূর্ণ কবিতাটিই মনোমুগ্ধকর… বিষাদিত অথচ অনিবার্য আক্রোশের বিমূর্ত ক্যানভাস আঁকা হচ্ছে প্রতি মুহূর্তের নিদারুন দূর্ঘটনায়… -
-
-
-
Sultana Jahan and
Tanmoy Roy are now friends
-
ইতি, নবনীতা তোমার প্রতি
এখানে আকাশ রক্তের মত লাল,
ভুখা লোক সব হেঁটে চলে ওই, কাঁধে তোলা মহাকাল.নবনীতা এখনো জেগে আছো ?
রক্তিম আসমান থেকে নেমে আসা সফেদ বৃষ্টি এখনো তোমায় বিষণ্ন করে?
বারান্দায় খাঁচায় থাকা পাখিরা এখনো তোমাকে গান শোনায়?
তোমার ডায়েরীতে কি তবু জমা হয় আরো ভালোবাসার গল্প?সে গল্প আজ থাক, অন্য গল্প শোনো!
যে গল্প…Read More4 Comments-
-
“তবু এই নীলাভ আকাশ, সফেদ বেডরুম আর পাখিদের গান নিয়ে তুমি ভালো থেকো নবনীতা।
আমি মিশে যাব ঐ ভুখা মানুষের দলে,
হাঁটব সূর্যোদয়ের পথে, কাধেঁ তুলে নেবো মহাকাল!”
অপূর্ব চিত্রকল্প অত্যন্ত স্থৈর্যের সাথে বিষম-সমান্তরাল জীবনের গতি, স্থিতি, আর্তনাদ
অনিবার্য হত-কোলাহল সহযোগে এগিয়ে গিয়ে একটি মুক্ত মোহনার দেখা পেয়েছে… কবিতাটির শব্দাবলী অত্যন্ত সুনির্বাচিত তব…Read More
-
-
অতঃপর নবজন্ম
শোনা গেল আমরা নাকি মরে গিয়েছি-
প্রস্তরময় কবর, চিতাভশ্ম কিংবা ক্রসের মিছিলে আমরা মিশে গেছি মাটিতে,
উষ্ণ কিংবা শীতল মাটি, মায়ের স্পর্শের মত নরম কাদামাটি-
যে মাটিতে তপ্ত রদ্দুর জন্ম দেয় ধানের ভ্রুন।
ধুঁকে ধুঁকে মরে আমরা সেই ফসল তুলে দেই মহাজনের ঘরে,
সর্বনাশের মত নেমে আসা ঈশ্বরের অশ্রু ধুয়ে নিয়ে যায় আমাদের বসত-
ক্লিষ্…Read More4 Comments-
-
ভেতরে এক প্রবল আবেগ নাড়া দিয়ে গেল! ভেতর থেকে কে যেন বারবার চিৎকার করে বলতে চাইছে, আমি মরি নাই, আমি মরি নাই
আমায় আজো খুঁজে পাবে তোমাদের ফেলে দেওয়া ময়লা আবর্জনায়!
আমি আজো বেঁচে আছি তোমাদের ফেলে যাওয়া খুচরো পয়সায়!
খুব কম কবিতায় এমন নিদারুণ অনুভূতি পাওয়া যায় কবিপ্রিয়! আশা করি নিয়মিত আপনার কবিতা পাব! শুভেচ্ছা ও ভালোবাসা রইল!
-
Friends
inaamul-Karim
@inaamul-karim
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Isahak
@isahak
Mokhlesur Rahman Bulbul
@rahmanbulbul
সুমাইয়া সিদ্দিকা
@sumaiya123
Sarwar-Xahan
@sarwar-xahan
Md. Mazharul Islam
@mazharul4981
Khadiza-Begum-Kanta
@khadiza-begum-kanta
Abdulla Al Maruf
@marufrumman0836gmail-com



দারুণ &💐