Profile Photo

m. rashiduzzamanOffline

  • m.rashiduzzaman
  • Profile picture of m. rashiduzzaman

    m. rashiduzzaman

    4 years ago

    আর কত দূর নিয়ে যাবে আমায় বলো
    টিএসসির রাস্তার কুকুরগুলো ঠিক চিনে নিয়েছে আমায়
    ঘেও ঘেও শব্দ করে অথবা পথ আাটকে রেখে
    জাত চেনাবার তাড়া আর তাদের নেই
    শরীরের গন্ধটুকুই যথেষ্ঠ
    দশ টাকা খরচা করে সাত্তারের দোকান থেকে
    দুটো পাউরুটি আর দুটো টুস্ট কিনে হাতে রাখলেই হল..
    সিগারেটের দোকানটাও বেশ পরিচিত
    প্রতিদিন বসে থাকি বলে কিঞ্চিৎ বিরক্তি বোধ করলেও
    এক গাল হাসি হেসে একধরনের উপহাস করার
    দুঃসাহস দেখাতে মোটেও সংকোচবোধ করে না
    এভাবেই সময় অতিক্রান্তের দিনগুলোতে তুমি
    নিজের সাথে বয়ে নিয়ে যাও মুহুর্তগুলোকে
    ক্লাশ শেষ করে চাইলেই তুমি গাড়ীতে উঠতে পারতে
    মলচত্তরের পাথ থেকে
    কিন্তু কোন এক নেশায় তোমাকে হয়ত পেয়ে বয়েছে
    এনেশা হয়ত সুনামি সৃষ্টির হয়ত ঘূণিঝড়ে মুচড়ে দেবার
    বাতাসের তান্ডবের সাথে সাথে প্রতিদিনই তো
    তোমার যাওয়া আসা দেখি
    পদ্ম ফুলের মত চোখ দুটি মেলে তাকাওনি কোনদিন
    কিন্তু আজকের আসা ছিল ভিষন অন্যরকম
    বৃষ্টিভেজা দুপুরে, যখন বিশ্ববিদ্যালয়ের পুরাতন গাছগুলোর পাতার ভিতর দিয়ে
    মেঘে ঢাকা সূর্যের কিরন কিঞ্চিত এসে পড়েছিল
    তখন দুটি কিরনের সঙ্গমে যেন বিদ্যুৎ চমকে
    আছড়ে পড়েছিল আমার দুটি কর্নিয়াকে নিস্তব্দ করে
    গোলাপী পেড়ে সাদা শাড়ী ভেদ করে
    অপরূপার ঝাঝালো সৌন্দর্য
    একটি বিদ্যুৎ ঝিলিক নয়তো আর কি?

    6
    4 Comments

m.rashiduzzaman

researcher, writer ‍and content editor

who reads, he leads

Friends

Profile Photo
Jabed A Emon
@jabedaemongmail-com
Profile Photo
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
Profile Photo
Shohag arnob
@shohagarnobgmail-com
Profile Photo
Kazi-Salauddin
@kazi-salauddin
Profile Photo
Sheikh-Abdullah-Noor
@sheikh-abdullah-noor
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
MD. Osman Ghani
@osmanghani
Profile Photo
Arfadul islam Arman
@arfadulislamarman00
Skip to toolbar