-
আঁধার শেষে আলো
-বশির আহমদবাধার পরে বাধা আসে টেউয়ের পরে টেউ
শপথ নেওয়ার কর্মী যারা থামবে নাতো কেউ।
তারা জানে কষ্টের পরে জীবন সুখের হয়
অন্ধকারের রাতে শেষে হয় যে আলোকময়।
আকাশ যেনো ভেঙে পড়ে আসে ঘূর্ণিঝড়
থাকে নাকো ভীতির আওয়াজ রাত্রনিশিভর।
পথে নামল পথের দীঘল হয় যে তাহা শেষ
জীবন যুদ্ধের শেষে আসে মধুর পরিবেশ।
দুঃখি মানুষ সারা-জনম দুঃখি নাহি রয়
পরিশ্রমে পরশ আনে জীবন মধুময়।
জোয়ার শেষে ভাটা আসে রাতের শেষে দিন
আঠার মতো থাকে নাতো কষ্টে বোঝার ঋণ।
বৈশাখের অই কালো ছায়া হারিয়ে তা যায়
আলোর ঝলক ধেয়ে আসে প্রভাতীর ঐ নায়।
কে পেয়েছে দোলনায় বসে আরামপদ সুখ
কার হয়েছে শ্রম বিনাতে আলোকিতমুখ?
বিপদ বাধা হয়নি কারও সোনার জীবন শেষ
দুঃখ নদী পেরিয়ে আসে আয় নন্দিত আবেশ।রচনাকাল: 05/03/2022
নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ।7 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



খুবি সুন্দর হয়েছে