Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • কি লিখব আমি
    সঞ্জিত তির্কী কাব‍্যিক

    বিষণ্ন বদনে বসে থেকে ভাবছি-
    কি লিখব আমি?
    চিঠির পাতায় প্রতিটি শব্দ যেন তুচ্ছতাচ্ছিল্য মনে হয়।
    কলম শব্দহীন হয়ে বসে আছে ভাবছে-
    কি লিখব আমি?
    বাকশক্তি আজ স্তব স্মৃতি হীন হয়ে পড়ছে-
    কি লিখব আমি?
    ভাষা নেই,শব্দ নেই আছে শুধু
    মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকা।
    হাজার বছর চেয়ে থেকেও একটি শব্দও
    লিখতে পারিনি।
    পাথরে মূর্তির মত শুধু দাঁড়িয়ে রয়েছে
    নিভৃত অরণ‍্যে তুমি হেঁটে গেছো নিরালায়।
    কি বলে ডাকব তোমায় বুঝতে পারি না
    হ্নদয়ে কি লিখব আমি তোমার নাম?
    কি লিখব আমি?

    8
    5 Comments
Skip to toolbar