Profile Photo

হারাধন শর্মাOffline

  • Haradhan-Sharma
  • Profile picture of হারাধন শর্মা

    হারাধন শর্মা

    4 years, 1 month ago

    সর্বশেষ পৌরুষত্ব দেখার অপেক্ষায় রয়েছি
    ========================

    শক্ত খোলসে ঢেকে থাকা বর্ণিল রঙের প্রয়োজনীয়তা অনুভব করবেইবা কেন?
    নানা রঙের সং তো সহজেই পাওয়া যায়।

    সোনাইছড়িতে যখন জঙ্গলী ঢলের তান্ডব চলত,
    তখনো আমি তোমাতে।
    বানের কাল পেরুলে যখন স্বচ্ছ জলের ধারা বইতো,
    তখনো আমি তোমাতে।
    জলহীন সোনাইছড়ি দেখার অসৌভাগ্য আমার হয়নি।

    কিন্তু অনেক সুন্দরের মাঝে জঘণ্য আপন দেখার দূর্ভাগ্য হয়েছে।

    ছলনায় অর্জিত ক্ষণিকের আত্মতৃপ্তি নিয়ে তুমি বিভোর থাকো
    আমি সর্বশেষ পৌরুষত্ব দেখার অপেক্ষায় রয়েছি আড়ালে।

    ১৮.০৫.২০২২ ১৬.২২
    বাং, ঢাকা।

    6
    3 Comments
Skip to toolbar