Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    4 years ago

    ১ম খন্ডঃ
    রূপ কথা নয় সত্য ঘটনা অবলম্বনে
    আমাদের ছোট বেলার খেলাধুলার একটি মজার গল্প।
    ১.
    গ্রীষ্মকালে আগেকার দিনে গ্রামের ছেলে মেয়েরা সারাদিন.. নানা বিধ খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় কাটাইত। সাধারনতঃ ছেলেরা.. ফুটবল,.. ক্রিকেট, হকি.. কাবাডি.. দাড়িয়া বাঁধা.. হা-ডু- ডু,. ডাংগুলি.. সাত চারা..লুডু,.. তাস, ইচিংবিচিং,..মোরগ যুদ্ধ,.সাঁতার কাটা, ইত্যাদি খেলা নিয়ে ছেলেরা সারাক্ষণ ব্যস্ত সময় অতি বাহিত করত।

    ছেলে ও মেয়েদের খেলাধুলার মধ্যে সামান্য তফাৎ ছিল। মেয়েদের খেলার মধ্যে ছিলো বউছি.. গোল্লাছুট..লুকোচুরি,.লুডু, ওপেন্টি বায়োস্কোপ..চারগুটি.. কুতকুত ইত্যাদি। মেয়েরা ঘরে বসে.. পুতুল.. হাড়িপাতিল.. বউ জামাই,..পুতুল বানানো,..দড়ি খেলা..কানা মাছি.. সুতা ও কাপড় পেচিয়ে পুতুল তৈরী করে জামাই বউ সাজিয়ে তাদের বিয়ে দেওয়া.. হাড়ি পাতিল দিয়ে সংসার পাতা.. খেলনা ঢেকি দিয়ে চাল কুটে পিঠে তৈরী করে.. ছোট ছোট মেহমানকে.. মিছামিছি খাওয়ানো ছিলো.. নিত্য দিনের খেলা। জোল্লাভাতি খেলা গ্রামের একটা খুব জনপ্রিয় মজাদার খেলা ছিলো।

    এছাড়া গ্রামের দুরন্ত ছেলেরা রিক্সা, সাই কেলের টায়ার, রিং..দিয়ে কাঠির সাহায্যে ঘুরিয়ে এপাড়া ওপাড়া অতিক্রম করে বেড়াইতো। মাঝে মাঝে রিক্সা – সাই কেলের বিয়ারিং দিয়ে তিনচাকা,.. চার চাকার কাঁঠের গাড়ি বানিয়ে একজন কে দিয়ে পিছন দিক থেকে ধাক্কা, ঠেলা দেওয়া হত,..আর এভাবে গাড়ি চালাতো আকা বাঁকা রাস্তা ধরে পালা বদল করে খালি গায়ে ছেলেরা ঘুরে বেড়াতো সারা বেলা এপাড়া ওপাড়া। ঠেলা গাড়ি চালিয়ে মাঝে মাঝে তাদের হাত পা জখম ও হত।

    এক জনের চালানো শেষ হলে আবার অন্য জনের পালা শুরু হত। এভাবে সারা বিকেল কেটে যেত। কোনো কোনো সময়..খেজুর গাছের ডাগর কেটে.. ঠেলাগাড়ি বানানো হত। আবার কলা গাছের চামড়া.. অথবা.. সুপারি গাছের ডাগরের নিচের চওড়া বাকল দিয়ে.. একজন কে তার উপর বসিয়ে.. অন্যজন টেনে গাড়ির মত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতো। এ খেলা গুলি ছিল নিম্ন মধ্যবিত্ত দরিদ্র, অসহায় গরীব ঘরের ছেলে মেয়েদের খেলা।

    পয়সা দিয়ে জুয়া খেলা..বিরিং,..চার গুটি.. ষোল গুটি,..লাটিম,..কড়ি দিয়ে খেলা, গোকুল খেলা,..সিগারেটের প্যাকেট দিয়ে চাকা খেলা,..অথবা কাঁঠাল পাতা দিয়ে লতা পাতা বাজার সদাই করার মত.. উল্লেখ যোগ্য খেলাধুলা ছিলো। কলা পাতার ঘর..কঞ্চি দিয়ে খুটি বানিয়ে.. সেই ঘরে সংসার পাতা আর জামাই বউ খেলা খেলতো পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা। খুব ই মজা ছিলো এ সমস্ত গ্রামীন ঐতিহ্যের খেলা ধুলা গুলো।

    চড়কি বানিয়ে বাতাসে ঘুরানো, বিভিন্ন ধরনের ঘুরি উড়ানো ছিলো.. গ্রামের মানুষের প্রধান মনো রঞ্জন মুলক ও বিনোদন মুলক খেলা।

    গ্রাম গঞ্জের মাঠ গুলোতে.. রাখাল বালক দের গরু চড়ানোর পাশাপাশি.. লাঠি খেলা, গরু দৌড়, ষাড়ের লড়াই, ঘোড়ার দৌড়..এগুলো ছিলো গ্রাম বাংলার ঐতিহ্য বাহী খেলা। ধানের শুকনো খড় পুড়িয়ে শিম সিদ্ধ করে খাওয়ার অন্যরকম মজা ছিল।

    পাকা শুকনা খড় পুড়িয়ে..আগুন ভস্মীভুত ছাই দিয়ে গায়ে মাখানো খেলা..মাঝে মধ্যে গাঁয়ের ছেলেরা মেয়েরা খেলতো।

    বর্ষাকালে.. বৃষ্টি বাদলের দিনে.. পুকুর, নদী, খাল বিলে লাফালাফি, সাঁকো, গাছ থেকে পানিতে লাফ দিয়ে পড়া খুব আনন্দ দায়ক মজাদার ছিলো। পানিতে নেমে ডুব দিয়ে একজন আরেক জনকে ধরা আবার মাংস চুরি খেলার মত কত যে খেলা ছিলো। বর্ষাকালে নৌকা বাইচ, ঠান্ডা পানি, বৃষ্টিতে ভেজা কত যে মজা ছিলো।

    চোর, ডাকাত, পুলি, বাবু..নামে একটি খুব জনপ্রিয় খেলা ছিলো এছাড়া ধাঁধা, অংক কষা, মানুসাংক বুদ্ধিচর্চার মত খেলাও ঘন বৃষ্টির দিনে হত।

    সব কিছু মিলিয়ে এখন কার দিনের খেলা আর আগেকার দিনের খেলার মধ্যে প্রার্থক্য ও মজা আলাদা ছিলো। আগের দিনের সব খেলা হারিয়ে যেতে বসেছে.. তাই গ্রামীন ঐতিহ্যের খেলা গুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার সাথে আমাদের বর্তমান যুগের ছেলে মেয়েদের সাথে পরিচিত করে তুলতে হবে।

    খোদা হাফেজ।
    মোঃ আনিছুর রহমান
    ২৪/০৫/২০২২.

    8
    4 Comments
Skip to toolbar