-
তন্বী ষোড়শী
আনিছুর রহমান
হঠাৎ সেদিন আমি মুগ্ধ হয়েছিলাম
এক অপরূপা তন্বী ষোড়শী মেয়েকে দেখে।
তাকিয়ে ছিলাম অপলক দৃষ্টিতে যতদুর আমার আঁখি দুটি তাঁকে দেখতে পায়।
তোমাকে পাব না জেনেও আমি তাকিয়ে ছিলাম অনেকক্ষণ এক দৃষ্টিতে
অবাক পানে তোমার দিকে।
জানিনা তোমার মায়াভরা ঐ ভীরু দু’টি আঁখিতে কি জাদু আছে।
এলোমেলো রেশমি চুলে সাদা বেলি ফুলের মালা খোঁপায় পড়ে হেলে দুলে তুমি সাথীদের নিয়ে হাঁটছিলে।
তোমার কাজল পড়া বন্যি আঁখি দুটি হরিণীর মত আমাকে খুব মুগ্ধ করেছিল।
রঙিন সুতার জংলী ছাপার শাড়ি পড়ে
তোমাকে খুব সুন্দর মানিয়েছিল!
কোন রসিক তাতি তোমার ঐ শাড়িখানা নিপুণ কারুকার্যে বুনিয়েছে!
গলায় ছিল মতিহার মালা জানিনা
কোন মণিকার সেটি যতন করে
তোমার জন্য বানিয়েছে।
জবা ফুলের মালা তোমার লম্বা চুলে বেণী করে তুমি খোঁপায় পড়েছিলে,
খুব দারুন লাগছিলো তোমাকে।
কোমড়ের বিছাটি আরো সুন্দর অপরূপা করেছিল তোমাকে দেখতে।
আমি মনে মনে ভাবছিলাম সোহাগ মতির মালা করে তোমাকে কেনো স্রষ্টা
দুনিয়াতে পাঠালো না?
তাহলে আমি তোমাকে গলার মালা করে সারা জিবন গলায় পড়ে রাখতাম।
তুমি যদি আমার অঙ্গের বসন হতে তাহলে সে বসন শরীরে জড়ায়ে ভিজাইতাম আর শুকাইতাম আর যতন করে রাখিতাম,
কোনোদিন ছিঁড়ে যেতে দিতাম না।
২৭/০৫/২০২২.3 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



সুন্দর ভাবনা।