Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • বিভোল নেত্র!
    আহমেদ হানিফ।

    অজস্র কথা মালা আর স্বরচিত একটি কবিতায়-
    আমার চয়িত শব্দ গুলো,
    নিপুণা লক্ষ্মী আত্মাটার জন্য-
    যাকে শব্দের গাঁথুনিতে মানবী রূপে উন্মোচন করি।
    কতক মনুষ্য সৃজিত বয়ানে-
    পারিপাট্য ‘ডাগর চোখ ওয়ালী’-মনোহরা,
    চোখ দু’টোতেই স্বপ্ন দেখি,
    জীবন-বিনিময়ে।
    অকারণে আজ কথাদের নিমন্ত্রণ,
    অজানা গন্তব্যে বিলিন হউক স্বপ্ন সমেত,
    তুমি আছো বিচক্ষণ এক কবির নয়ন জুড়ে-
    আমার কণ্ঠ রুদ্ধ!
    প্রতিনিয়ত স্বপ্নের সংঘাত-
    ডাগর,ডাগর চোখ জোড়া-
    অস্তিত্বহীন আমি!
    তাই,
    কবিদের দরবারে বিচারের অপেক্ষারত,
    যে চোখ যুগল স্বপ্নে-স্মরণে,
    শান্তির বারতা বয়ে আনে,
    সেই চোখ একান্ত আমারই-
    উপমায় সাজাবো!
    প্রাণ-স্পন্দনে,কবিতার খাতায়,
    আমি সাক্ষী রবো-সহস্র বছর!
    ডাগর চোখ যুগল-
    নিরীহ আমাতে ঘুমহীন রাতের নির্বাসন।

    6
    3 Comments
    • খুব সুন্দর হয়েছে

    • সুন্দর লিখেছেন! শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • “যে চোখ যুগল স্বপ্নে-স্মরণে,
      শান্তির বারতা বয়ে আনে,
      সেই চোখ একান্ত আমারই-
      উপমায় সাজাবো!” দারুণ!

Skip to toolbar