Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    4 years, 3 months ago

    অভিমান
    সোমা মালাকার তন্দ্রা

    অভিমান,
    তোমার খুব অহংকার তাইনা?
    তুমি মনে কর, তোমার উপস্থিতিতে
    তোমাকে পেয়ে আত্নহারা হয়ে যাবে তোমার মন, খুশিতে নেচে বেড়াবে
    এই যে তুমি,
    ভাবনার জগতে এসে রয়েছো,
    উপোষ থেকে অশান্ত নয়নে
    বারি বর্ষণ করছ।
    হৃদয়ের পাটাতন টিকে গ্রীষ্মের উপ্তপ্ত গরমে ছড়িয়ে দিয়েছো।
    কর্ণের দুয়ার মেলে দিয়েছো সূদুর দূরে
    কাঁচা হলুদ দিয়ে রাঙিয়েছো হস্ত দুখানি
    আর মনে মনে পোষণ করছো
    আদর খানি এসে তোমাকে ডাকবে,
    অভিমান,
    আমি এসেছি।
    না অভিমান,
    তোমাকে নিয়ে কেউ আদিখ্যেতা করবেনা,
    হেসে কেউ আত্নহারাও হবে না।
    তোমার হাত ধরে কেউ নেচে বেড়াবে না।
    উপোষ থেকে অশান্ত নয়নে শুধুই বারি বর্ষণ করতে হবে তোমাকে।
    হৃদয়ের পাটাতনটি গ্রীষ্মের উপ্তপ্ত গরমে পুড়ে ছাই হয়ে যাবে।
    কর্ণের দুয়ারে পৌছাবে না আদরের মিষ্টি সুর ধ্বনি।
    তুমি নিশ্বেষ হয়ে যাবে অভিমান।
    পিচঢালা পথের আলেয়ার আলোর মতো তুমি পড়ে থাকবে।
    তোমার কোন মূল্য নেই।
    ভাবতে ভাবতে, পাগল হয়ে দৌড়ে বেড়াবে
    অবশেষে তুমি,
    অন্ধকার ঘরে নিরবে নিভৃতে
    ফাঁসির দড়িতে ঝুলবে
    অভিমান,
    ফাঁসির দড়িতে ঝুলবে……..

    10
    7 Comments
Skip to toolbar