-
-প্রতিপক্ষ-
অবশেষে তুমি প্রতিপক্ষ ভেবে নিলে সেই গাছকে।
যাওয়ার আগে ভেবেছিলে কী, এই গাছের শেকড়-
মাটির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, বহুকাল আগে।গাছটা কেমন নিরব হয়ে, শত ঝড় উপেক্ষা করে
দাঁড়িয়ে আছে, এক ষাটোর্ধ বুজুর্গের মতো।
প্রতিপক্ষ হিসেবে সে দারুণ!
শব্দ করে না, বিরুদ্ধ নেয় না, কেবল ঠায় দাঁড়িয়ে
উপেক্ষা – গঞ্জনা সয়ে নিয়ে আকাশ পানে তাকিয়ে
অপেক্ষা করে কোন এক প্রবল বৃষ্টির,
যেন বৃষ্টিজলে মিশে যায় হৃদয়স্নাত জল।গাছটা কিন্তু বেশ দারুণ! প্রতিপক্ষ হয়ে-
বারবার হার স্বীকার করেও সে দাড়িয়ে থাকে।
সে জানে, তার নতি একবার, সে নতি উলটোপথে
যে পথে তার আগমন, সে পথেই তার প্রত্যাগমণ।4 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Mohammed Shimul Dhali
@shimuldhali
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
বাদামী কন্যা
@bedowrabintejigarilhana



যে গাছ এত দিন ধরে ফল, পাতা, ছায়া দিয়েছে সে কিভাবে অন্যের প্রতিপক্ষ হয়? নিজেকে উজাড় করেছে সে চিরকাল আর কি বা আছে তার দেবার?