Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    • 4 years, 5 months ago

                 ভুল
    ——————-তন্দ্রা সোমা

    তুমি আমাকে দেখিয়েছিলে আশা।
    দিয়েছিলে ভালোবাসা।
    হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলে,
    জীবনের শেষ পর্যন্ত,
    একসাথে থাকব, হাসব, বাঁচব,
    ছাদে বসে চাঁদ দেখব।
    বাম হাতে কাপ ধরে দুজনে চা পান করবো।
    খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটব।
    ভুলে গেছো, তুমি সব ভুলে গেছো।
    আয়না যেমন হাত থেকে পড়ে চুরমার হয়ে যায়! ঠিক সেরকম আমার হৃদয় খানি আজ
    ভগ্নাংশ হয়ে গেল।
    কারণ তোমার একটি আঘাত।
    আর নতুন কোন আঘাত পাওয়ার ভয় নেই
    যা পাওয়ার পেয়েগেছি।
    আজ আমি, আরো কঠিন কোনো আঘাত পাওয়ার জন্য প্রস্তুত।
    বিশ্বাস করনি, ভুল বুঝেছ?
    তা বুঝেছ, সমস্যা নেই।
    কিন্তু আমি ভুল করিনি।
    আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়নি।
    মৃত্যু নিয়ে ভাবার কোনো ইচ্ছে নেই।
    ক্ষতবিক্ষত মনটির যেন আজকে,
    আবার নতুন করে জন্ম হলো।
    তোমার প্রতি আঘাতে, আজকে আবার
    নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে মনটি আমার।
    কারণ,
    জীবন তো একটাই তাই না?

    9
    7 Comments
Skip to toolbar