Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 4 years, 4 months ago

    ‌
    ‌সুখ দুঃখ, দিবস রাতি
    ‌আনিছুর রহমান
    ‌আমাদের মাঝে মাঝে পৃথিবীটাকে স্বর্গ রাজ্য বলে মনে হয়। আবার কখনো পৃথিবীকে মনে হয় এক নরক, দুঃখ কস্ট, বিষাদের জায়গা। মানুষের কল্পনা অনুভূতি এক জনের কাছে এক এক রকম হয়। ছোট বেলায় পৃথিবী কি সেটা অনুভব করতে না পারলেও খেলা ধুলা,খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি,
    ‌ঘুরাফেরা,বিনোদন সব চাইতে বেশি ভালো লাগত।
    ‌কিন্তু সংসার বড় হলে বাবা মা ছেলে মেয়েদেরকে দু’বেলা মুখে অন্ন যোগাতে তাদের হিমশিম খেতে হয় সেটা এখন বুঝতে পারি। অর্থাৎ একজনের কাছে দুঃখ কস্ট আর আরেক জনের কাছে আনন্দ বলেই মনে হয়। বাবা মা সন্তানদের চাহিদা পুরন করতে না পারলে তারা মনে খুব কস্ট পায়। আর যাদের আশা মনোবাঞ্চা পুরন করেন তাদের খুব আনন্দ লাগে। অর্থাৎ একজনের কস্টের টাকা পেয়ে আরেক জনের খুশি লাগা অস্বাভাবিক কিছু নয়।

    আর যাদের কোনো কিছুর অভাব নাই চাওয়ার আগে সব কিছু পায় তারাও যে সুখি সেটা ভাববার কোনো অবকাশ নাই। মানুষের দুঃখ কস্ট একেক জনের এক এক রকম, বাহির থেকে বুঝার উপায় নাই। সেদিন বিকেলে আমার পূর্ব পরিচিত একজন কে দেখলাম সে ছোট ছোট বাচ্চা দের কে এক লাইনে দাঁড় করিয়ে তাদেরকে বিস্কুট বিতরন করছে।

    কিছুদিন আগে তার আদরের একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী যে তার স্বামী ও ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। হঠাৎ এক রোড এক্সিডেন্টে তাঁর মেয়ে, নাতি,মেয়ের জামাই গুরতর জখম হয়। মেয়ে এক হাসপাতালে আর বাচ্চা দুরে কোনো এক শিশু হাসপাতালে আর মেয়ের জামাই আরেক হাসপাতালে ভর্তি হয়েছিলো।
    কিন্তু ভাগ্য বড় নির্মম কয়েক দিন পরে তার সেই আদরের মেয়েটি মারা যায়। আর অন্যদিকে মেয়ের জামাই অন্য হাসপাতালে মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছেন। কোলের বাচ্চা সন্তানটি দীর্ঘদিন আমেরিকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কেউ এখনো জানেন না তার ভাগ্যে কি আছে? আল্লাহ্ পাক সহায় হলে তাকে সুস্হ করে আবার পৃথিবীতে পাঠাতে পারেন, আবার নাও পারেন।

    পৃথিবীতে প্রতিদিন যা কিছু ঘটে তার সব কিছুই স্বাভাবিক। কোনো কিছুই অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কিছু কিছু বিষয় বা ঘটনা আছে যা মানুষকে হঠাৎ দ্বিখন্ডিত করে। তখন আর কোনো কিছু করার থাকেনা। এই তো গত ডিসেম্বর মাসে আমাদের খুব কাছের কয়েকজন প্রিয় মানুষকে হারিয়ে খুব কস্টের ভিতরে দিন অতিবাহিত করছি। এখন আর পৃথিবীকে ঠিক আগের মত স্বাভাবিক ও আপন মনে হয় না। সারাক্ষণ সেই চেনা মুখ গুলো চোখের সামনে বার বার ভেসে উঠছে। এখন হয়তো নতুন কোনো অবলম্বন কে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেস্টা করব। আর প্রত্যেকটা মানুষই সেটাই ভাবে ও বিকল্প কিছু করে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে থাকে।

    ঐ লোকটি ও হয়তো বা ছোট ছোট বাচ্চা গুলোকে মাঝে মাঝে বিস্কুট বিলিয়ে তার অসুস্হ নাতনী কে তাদের মধ্যে দেখতে পায়। এ ভাবেই সে মানুষটি বেঁচে থাকবে সামনের অবশিষ্ট দিন গুলোতে। যে চলে যায় তাকে তো আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। তাই কোনো কিছু একটা অবলম্বন ও খড়কুটো ধরে বেঁচে থাকতে হয়।
    ০৫/০৬/২০২২.

    6
    3 Comments
Skip to toolbar