-
এক শুক্রবারে ড্রাইভারকে নিয়ে বের হয়েছিলাম -গাজীপুরের উদ্দেশ্যে ।বনানী সিগনালে ট্রাফিকের হাত –। সাহায্যের নয় -থামানোর সংকেত ।ড্রাইভার এগিয়ে গেল কাগজপত্র নিয়ে -আমি গাড়ীতে বসা। কিছুক্ষণ পর ড্রাইভার ফিরে এসে বললো স্যার ৫০টাকা থাকলে দেন। আমার কাছে ১০০টাকার নোট দিলে আর ফেরত দিবেনা। আমি বললাম কেন -কাগজপত্রে কি কোন সমস্যা?
ড্রাইভার বললো-স্যার কোন সমস্যা নেই -ট্রাফিক বললো -শুক্রবারের দিন -থামালাম যখন কিছু দিয়ে যান —-।
আমি গার্মেন্টস সেক্টরে কাজ করি। মাঝে মাঝে মাল কিনতে হয় সদরঘাট থেকে। একবার আমার একটা ছেলেকে সিএনজিতে মাল নেবার অপরাধে পুলিশ আটকালো কাকরাইলে। পুলিশ প্রথমে চাইলো -মাল কেনার মানি রিসিট -দেবার পর বললো -ভ্যাটের চালান দেন নইলে থানায় নিয়ে যাব। সিএনজিতে এত মাল নেয়া যাবেনা -ছেলেটা বললো তাহলে কি করে নিব ? পুলিশের উত্তর কি করে নিবেন তা আমি জানিনা -সিএনজি যাত্রী পরিবহনের জন্য মালের জন্য নয়।
আমাকে জানানো হলো ব্যাপারটা আমি বললাম -তাকে বলো -ভ্যাট দিবে দোকানদার আমরা সিএনজিতে না নিলে কিসে মাল আনবো -তাকে রিকুয়েস্ট কর ছেড়ে দিতে নচেৎ থানায় নিতে বলো আমি থানায় গিয়ে তোমাকে ছুটিয়ে আনবো —শেষতক সিএনজি ড্রাইভার মধ্যস্থতা করলো ১০০ টাকায়।
দিনের বেলায় শহরে ১/১.৫টনের পিকাপ ভ্যান চলার অনুমতি আছে। কিন্তু আপনি যদি জরুরী প্রয়োজনে কোন পণ্য সে ভ্যানে আনতে যান -তাহলে দেখবেন পুলিশী এ্যাকশান কাকে বলে।
প্রথমে দেখবে কাগজ -তারপর পণ্য এরপরই শুরু হবে -গাড়ীর ওজন ,চাকার সাইজ -হাইট-হেড লাইট,সিগনাল লাইট -সহ একের পর এক তথ্য -দূর থেকে এ দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে -নিষিদ্ধ পণ্য কিংবা চোরচালানের মাল ধরা পড়েছে —–।
এ ক্ষেত্রে যারা খুব চালাক ড্রাইভার তারা প্রথমেই হ্যান্ড সেঁকের পর্বটা সেরে নেয়। আপনি ভুলেও জিজ্ঞাসা করবেন না -হাতের ভেতরে কি ছিল ? এটা বন্ধুত্বের নিদর্শন -এসব হারাম দিয়েই তারা সংসার চালায় ,নিজের পোলাপাইন মানুষ করে।
আর বাসের ব্যাপারটা একটু ভিন্ন। সিগনাল অমান্য কিংবা বিশেষ কোন কারণ ছাড়া পুলিশ বাস ধরেনা। ধরলে কট্রাকটার নেমে সমযোতা করে ফেলে -যার ফলে -ফিটনেস থাকলেও গাড়ী চলে না থাকলেও চলে। এ জন্য গাড়ী মাঝে মাঝে রাস্তা ছেড়ে আইল্যান্ডের উপর দিয়েও চলে।6 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven




গল্পটা ভাল লাগলো না । কিন্তু এটা যেন এক অদ্ভুত সাহিত্য । ধন্যবাদ এমন সাহিত্য রচনার জন্য ।