-
।।নিঃস্বার্থ ভালোবাসা।।
আনিছুর রহমান
মানুষ শুধু স্বার্থকেই ভালোবাসে আর সেটাকে বড় বেশি প্রাধান্য দেয়। শীতকালে যে মানুষটি রোদ কে আলিঙ্গন করে সেই মানুষটিই শীত চলে গেলে আবার রোদ কে তিরস্কার করে। শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আর ভালো লাগেনা, ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কখনও এই পৃথিবীতে আপন হয় না। ভালোলাগা ও ভালোবাসার পিছনে কিছু না কিছু স্বার্থ কাজ করে। এটাই প্রকৃতির নিয়ম।পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ পাওয়া বড় দুস্কর। তাছাড়া প্রয়োজন ব্যতিরিকে কেউ কারো কাছে আসে না বা কাছে টানে না। স্বার্থ ছাড়া যদি কেউ দুনিয়ায় ভালোবাসে সে হলো বাবা-মা। শিশু বাচ্চা যখন মায়ের গর্ভে প্রথম আসে তখন সে কত যত্ন কস্ট করে তার অনাগত শিশুকে ১০ মাস ১০ দিন গর্ভে লালন পালন করে। ধনী হোক বা গরীব হোক সমাজের সকল মা একই দায়িত্ব ও কর্তব্য পালন করে। শিশু যখন ভুমিষ্ট হয় তখন মা কতই না কস্ট করে। সেই অবুঝ সন্তানের জন্য কস্ট, জ্বালা, যন্ত্রনা সহ্য করে সন্তানকে বড় করে তোলা এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারেনা।
প্রথমে শিশুটি মায়ের দুগ্ধ পান করে এবং মায়ের বুকের দুধ কমে গেলে বেড়ে উঠার সাথে সাথে কৌটার দুধ শিশুকে পান করাতে হয়। বাবা মা শত কস্ট করে হলেও তার শিশুর জন্য টাকা যোগাড় করে কৌটার দুধ পান করায়।
একটা বাচ্চা যদি কৌটার দুধ ২ বছর পান করে তাহলে কত টাকা খরচ হয় তা ভুক্ত ভোগী সব বাবা মা-ই জানেন। হিসেব রাখার কোন প্রয়োজন পড়ে না। কিন্তু কস্ট করে দুগ্ধ পান করানোর পরেও মা কখনও সে দুগ্ধের হিসেব খাতায় লিখে রাখে না।খড় কুটো দিয়ে যখন মাটির কারিগর মাটির মুর্তি তৈরী করে তখন সে লক্ষ টাকা মজুরি নেয়। ঠিক তেমনি একজন সাধকের জিবন কাটে তার ভক্তি ও মুক্তি কামনায় আর অন্যদিকে মায়ের জিবন কাটে সারা জীবন তার সন্তানের মঙ্গল কামনায়।
মা সন্তানের সুন্দর দেহ গড়ে দিয়েও এক টাকাও মুল্য নেয় না। আজ কাল কিছু সন্তান বাবা মাকে খাওয়া পড়ার হিসেব খাতায় লিখে রাখে, আর বলে যে তোমাদের পিছনে আমার এত টাকা খরচ হয়েছে। কারন এখন সে রোজগার করে বাবা মাকে খাওয়ায় তাই সে বাবা মায়ের কাছ থেকে অর্থ না পেলেও সম্পদের দাবি করে। সন্তান গণ বলে যে খাওয়ানোর বিনিময়ে আমাকে বাড়িঘর লিখে দিতে হবে। আর তার কথা না শুনলে বাবা মাকে ভাত কাপড় দেয় না,বাড়ি থেকে বেড় করে দেয়। শেষ জিবন দুর্বিসহ কাটে তাদের আশ্রমে। একমাত্র আশ্রমই হয় তাদের শেষ ভরসাস্হল।
তাই পৃথিবীতে স্বার্থ ছাড়া যদি কেউ ভালো বাসে সে হলো আমাদের পিতা মাতা। তাই বাবা মাকে ভক্তি করা সব সন্তানের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
০৮/০৬/২০২২
2 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



সুন্দর