Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    • 4 years, 4 months ago

    কোন এক বাংলা ছবিতে দেখেছিলাম -একদিকে ঘরে পুড়ে যাচ্ছে সে ঘরের আগুনে এসে সিগারেট ধরাচ্ছে নায়ক। এটা আজ থেকে ১৫/২০ বছর আগের ছবি মনে হয়। তখন দৃশ্যটি দেখে হেসেছিলাম পরিচালকের কান্ড দেখে -এখন মনে হচ্ছে আসলেই পরিচালক মেধাবি ছিল। কিসের ইঙ্গিত ছিল সেটা তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি।
    সুদের উপর যদি কেউ ঋন নিয়ে থাকেন -তাহলে হয়তো জানেন -ঝড় হোক বৃষ্টি হোক -কেউ মারা যাক কিংবা ঘর আগুনে পুড়ে যাক মহাজনের সুদের টাকাটা নির্দিষ্ট তারিখেই দিতে হবে নইলে -চক্রবৃদ্ধি হারে টাকার অংক বেড়ে যাবে।
    করোনা কালীন সময়ে কয়েকটি মাল্টি পারপাস সংস্থাকে এজন্য জরিমানাও করা হয়েছে। আবার অনেকে পাবলিকের হাতে উত্তম অধম খেয়ে জীবন নিয়ে পালিয়েছেন।
    ঠিক যেদিন -সীতাকুন্ডে অগ্লিকান্ড হলো -সেদিনটাকে বেঁচে নেয়া হলো -গ্যাস বৃদ্ধির পয়গাম ঘোষনা করার জন্য। এটাকে ঠিক ঠিক -বলার জন্য হাজার হাজার জনতা আছে -কিন্তু পয়গামটা যাদের হৃদয়ে আঘাত করেছে তাদের সংখ্যা হয়তো লক্ষ লক্ষ। কিন্তু কিছুই করার নেই -দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া – কেন যেন শুধু মনে হয় – এ যেন মরার উপর খাড়া ঘা-

    5
    3 Comments
Skip to toolbar