Profile Photo

__ariyan__Offline

  • Ariyan
  • Profile picture of __ariyan__

    __ariyan__

    • 4 years, 4 months ago

    (কিংকর্তব্যবিমূঢ় চিন্তাধারা ১)
    একটি দেশ আগামী পঞ্চাশ বছর পর কোথায় অবস্থান করবে সেটি বোঝা যায় সে দেশের বুদ্ধিজীবীরা মতপ্রকাশে কতটুকু স্বাধীন এবং তাদের মতামতকে সে দেশের সরকার ব্যবস্থা কতটুকু গুরুত্ব প্রদান করছে। এজন্যই বুদ্ধিজীবীদের সাধারণ মানুষের থেকে পৃথক করা হয়। একটি গণতান্ত্রিক দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষও যদি এমন কোন দাবি উপস্থাপন করে যা দেশের স্বার্থে হানিকর তবে বুদ্ধিজীবীর কর্তব্য সে অন্যায় দাবি প্রত্যাখ্যান করা। প্লেটো তাঁর সমাজব্যবস্থাকে চারটি স্তরে ভাগ করেছিলেন। যার প্রথম স্তরের মানুষদের একমাত্র কর্তব্য ছিল দেশ ও সমাজের কল্যাণ সাধনে করা। তারা সাংসারিক জীবন থেকে মুক্ত থাকবেন। তাদের সকল চাহিদা সে দেশ অথবা সমাজ পূরণ করবে। প্লেটোর সেই সমাজ ব্যবস্থা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করবে বলেই হয়তোবা আধুনিক সমাজ ব্যবস্থায় তা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু এই সমাজ ব্যবস্থার বুদ্ধিজীবীদের সাথে তাদের কর্তব্যের মিল রয়েছে। তবে দুঃখের বিষয় এই বুদ্ধিজীবীরাই কখনো কখনো বুদ্ধি প্রতিবন্ধী ন্যায় আচরণ করেন। বুদ্ধিজীবীদের কখনো সন্তোষ করা যাবে না। সুস্থ সমাজ ব্যবস্থার লক্ষ্যে তারা সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। সমাজের প্রতিটি কুসংস্কার,কু-প্রথা ,অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তবে আলোচনা যখন বুদ্ধিপ্রতিবন্ধী সম্পর্কে হয় তখন তা ভিন্নমত প্রকাশ করে। তারা সরকারের কিংবা ক্ষমতাসীনের দালাল হয়ে উঠেন। বুদ্ধিজীবিরা সমাজ ব্যবস্থায় যে বিপ্লব চায় বুদ্ধি প্রতিবন্ধীরা তারই প্রতিবিপ্লব চায়। বাংলাদেশে একটা সময় প্রগতিশীল ও মুক্তমনাদের বুদ্ধিজীবীর সম্মান দেয়া হতো। কিন্তু বর্তমানে প্রগতিশীল মুক্তমনা অত্যন্ত নিচ ও অশ্লীল শব্দ হিসেবে ব্যবহার করা হয়। এর জন্য সাধারণ মানুষ অপেক্ষা তারাই অধিক দায়ী। বাংলাদেশের বেশীরভাগ প্রগতিশীল মুক্তমনা চিন্তাশীল মানুষ এদেশের সমাজব্যবস্থাকে বুঝতে ব্যর্থ হয়েছেন। যার দরুন সকল সমস্যাকে তারা ধর্ম ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে পৃথক করেন। এসকল বুদ্ধি প্রতিবন্ধীরা তাদের নিজ নিজ সুবিধা অনুযায়ী সরকারি দলের সাথে যুক্ত হয়েছেন। যার ফলে হীরক রাজার দেশে তারা সকলেই হীরক রাজার বিশিষ্ট মন্ত্রিসভার ন্যায় স্থান পেয়েছেন। এই সরকারি বুদ্ধি প্রতিবন্ধীরা দেশের কল্যাণের থেকে অপকারই বেশি করে যাচ্ছেন। সরকারের তোষামোদি করে, সরকারের অন্যায় কাজকে প্রশ্রয় দিয়ে , সমালোচনা না করে, সরকারকে যেকোনো সিদ্ধান্তে প্রশ্ন না করে এই সকল সরকারি বুদ্ধি প্রতিবন্ধীরা ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে উঠেছেন। এর বিপরীতে আরো এক ধরনের বুদ্ধি প্রতিবন্ধী উৎপত্তি হয়েছে। যাদেরকে বিরোধীদলীয় বুদ্ধিপ্রতিবন্ধী বলাই শ্রেয় হবে। তারা সরকারি দলের যেকোনো সিদ্ধান্তের বিপক্ষে সকল যুক্তি উপস্থাপন করেন। বিষয়টি ভালো হতো যদি না সেখানে ক্ষমতায় যাওয়াটাই মূখ্য বিষয় না হতো। ফলে উভয় পক্ষের বুদ্ধিপ্রতিবন্ধীরাই যে নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থকে বলিদান দিচ্ছেন এ বিষয়ে কোনো মতবিরোধ নেই।

    11
    12 Comments
Skip to toolbar