-
কবিতা-
কবিতা হয়ে এসো
কলমে- নাজমুল হুদা পারভেজ
হৃদি, একটু বসো-মনে আছে তোমার-
তোমাকে নিয়ে একটা, কবিতা লিখতে বলেছিলে?
চেয়ে দেখো,চারিদিকে বন্যার জল থৈ থৈ করছে
যে দিকেই তাকাও ,দেখবে নীল আকাশ-
যেন দিগন্ত ছুঁয়েছে।
বন্যা বাঁধের উঁচুতে ঘাসে বসে-
ব্রহ্মপুত্র নদকে খুব কাছে থেকে দেখা যায়।
অপূর্ব সবুজ প্রকৃতি- চারিদিক বন্যার জলে প্লাবিত।
আধা ডোবা ঘর গুলির মানুষেরা-
এখন নতুন নামে পরিচিতি পেয়েছে- ওরা বানভাসি।
বাঁধে, রাস্তায়, রেললাইনে, আশ্রায়নে-
হাজার হাজার বুভুক্ষু মানুষ।
বাতাসে লাশের গন্ধ, ক্ষুধায় কাতরাচ্ছে-
কোলের শিশু মোমেনা আর বৃদ্ধ কেরামত আলী।
ত্রাণের আশায় সকাল থেকে সন্ধ্যা-
ক্ষুধা পেটে অপেক্ষার প্রহর গুনে
ফাতেমা, জহুরা, মমতাজ আর আমেনারা,
মন্ত্রী সাহেব আসবেন বলে,
সারাদিন বসে থাকে ত্রাণের অপেক্ষায়।
যেখানে গরিব মানুষের সময়ের মূল্য নেই,
ক্ষুধা আর বঞ্চনাকে উপেক্ষা করে,
যেখানে বেঁচে থাকার লড়াই চলে-
সেখানেই তো আমার কবিতার সংগ্রাম,
জীবন কাব্য আর কবিতার উপপাদ্য।হৃদি, যেও না, একটু শুনে যাও
আমার চোখের দিকে তাকাও।
ভাল করে দেখ, আমার হৃদয় গহিনে।
ভালোবাসার বন্যার জলে-
তুমি তলিয়ে যাচ্ছ ক্রমাগত।
এখনও আমি তোমার ঠোঁটে এঁকে দিইনি মধু চুম্বন,
এখনও তুমি হৃদয়ে হৃদয় মিলিয়ে-
নিশ্বাসে- বিশ্বাসে বিলীন হয়ে যাওনি ।
অথচ অনেক চাওয়ার আছে আমার,
যা দিতে পারবে না, তা কখনও চাইব না ।
শুধু চাওয়া, নির্মল, স্বার্থহীন ভালোবাসা। আর-
তোমার প্রেমের অহিংস নায়ক হওয়া।
হৃদি, চলে যাবে ? ঠিক আছে যাও-
যে যেতে চায়, তাকে যেতে দিতে হয়।
যাবার কালে ,একটা অনুরোধ রাখবে ?
তোমার ভালোবাসার বাতাবরণে আবদ্ধ করো-
বানভাসি মেহনতি মানুষকে-আমেনাদেরকে।
আমার সমস্ত ভালোবাসা যে সখিনাদের জন্য-
শুধু তোমার একটি হৃদয়ে বন্দি করো না আমায়।
বরং মানবতার মানসী হয়ে ওঠো তুমি।
হাতে হাত রেখে বলো আমাকে-
চল ওদের পাশে গিয়ে দাঁড়াই।
আবার অন্য রকম একটা পড়ন্ত বিকেলে-
তুমি ফিরে এসো এই খানে, নতুন কোন বন্যায়,
ব্রহ্মপুত্র নদের বাঁধের, এই উঁচু স্থানে-
আমার সেই কবিতা হয়ে,
যে কবিতা আজও লেখা হয়নি।
সেই কবিতা লিখব সেদিন,
তোমাকে নিয়ে, কথা দিলাম।
==========4 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



অভিনন্দন