-
অনন্যা
অরন্য হিল্লোলতুলনাহিনা হইয়াও আজ কেন তুমি শুধুই নিশ্চুপ
তোমারই কাছে হার মানিয়াছে বিশ্বসুন্দরীর রুপ
পুলকিত মৃগাঙ্ক তাকিয়ে রয় তোমারই নেত্রজলে
বিবর্ণা নিশীথিনীও নিথর হয়ে রয় আধার মন্ত্রবলে।
কোওয়ানের ন্যায় হয়েছ সংগ্রামী, সর্ব নারী অধিকারে
নির্বাচনে এনেছ লিঙ্গ সমতা, সর্বজনে যা মনে করে
মাকেবার সহিত হাত মিলাইয়া গাও নিপীড়িত সুরে
কৃষ্ণাঙ্গদের আফ্রিকা আহবে কন্ঠ বিষিত হয় মন জুড়ে
যুদ্ধে যোদ্ধার সেবায় বিলায়ে মন ম্যানুয়েলার ন্যায়
ইকুয়ে্ডরিয়ানদের স্বাধীনতায় করো অকাতরে ব্যায়
ক্যাথেরিন দ্যা গ্রেটের সহিত মিল রইয়াছে বহু মতভেদে
রাশিয়ান পদাঙ্ক করো স্মরন বিচ্ছেদের যাতনায় কেঁদে
রূপে লাবন্যে প্রকৃষ্টতরো তুমি, অনন্যায় চির অনন্যা
ত্রিভুবনের সর্ব মহীয়সী যেন করে তোমারই প্রচারনা।2 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



খুব সুন্দর!