-
কুকুর,গাধা ও চোরের গল্পঃ
বাড়িতে রাতে চুপি চুপি চোর ঢুকেছে!
গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে এবং চোর ঢুকছে তা দু’জন তাকিয়ে দেখছে।
রশিতে বাঁধা গাধা মনে মনে ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে একটা তরিৎ ব্যবস্থা নেবে।
কিন্তু, না। কুকুর আনমনে চুপচাপ বসে আছে।
কুকুরের নীরবতায় গাধার মনে খুব সন্দেহ দেখা দিলো। গাধা কুকুরের কাছে চুপি চুপি এসে বললো ভাই, একটা কিছু করো,চোর তো বাড়ির গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো।
হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি। হাড্ডির সাথে কিছু মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছেনা। এটা কি করে সম্ভব! এ কি দেখছে সে? যে পাহাড়াদার কুকুরকে মালিক প্রতিদিন হাড় মাংস খেতে দেয়! কত আদর করে ভুরি ভোজন করায়। তার আজ হঠাৎ কি হল?
বাড়ির একমাত্র পাহারাদার মালিকের প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে? তাও আবার ছিটকে চোরের মত দাগি বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট মানুষের কাছ থেকে ?
ছিঃ! ছিঃ!! ছিঃ!!!এদিকে সব চোরেরা একে একে তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারলোনা,সে গগন বিদারী চেঁচামেচি শুরু করে দিলো। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো।
মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর তার প্রিয় গাধাটি শুধু শুধু লাফাচ্ছে।
মালিক ভাবলো হয়তো গাধাকে মশা,পোকা মাকড়ে ধরেছে অথবা পাগলামী করছে।
তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল।
এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অথচ চোর ধরা যার দায়িত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ করে রয়েছে। আমার মত গাধার আর কি করার আছে!আর গাধা অন্যের দায়িত্ব পালন করতে গিয়ে অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। তখন গাধা মনে মনে ভাবছে আর চিন্তা করছে- সমাজের দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকেনা। এ সময় নিজ দায়িত্ব নিয়ে কিছু করতে যাওয়া বোকামী ছাড়া আর কিছু নয়।
গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু আমাদের ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি, প্রতিবাদ করছি, তাদের অবস্থাও ঐ গাধার মতই। কথা বলে অপরাধী হচ্ছি। আর কুকুরগুলো টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি,ঢলাঢলি যতদিন থাকবে- ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় থাকে না।
সংগৃহীত
৩০/০৬/২০২২.2 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



সঠিক পর্যবেক্ষন