-
সাপেনেউলে
একবার এক বাচ্চা সাপ আর বাচ্চা নেউলের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল।
তারা সবসময় একসাথে থাকে।
কে কার আগে গাছে উঠতে পারে, কে কার আগে জঙ্গলের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারে, লুকোচুরি, বরফ পানি এসব খেলেই তাদের সময় কাটত। দুজনেরই দুজনের প্রতি ব্যাপক টান ছিল। বন্ধুত্বের টান।
তারা দুজন পরস্পরকে কথা দিল সাপ আর বেজিতে যতই ঝামেলা থাকুক তারা কখনও একজন আরেকজনের শত্রু হবে না৷
ধীরে ধীরে তারা বড় হল।
দেখল বরফ পানি আর লুকোচরির বাহিরেও এক জগৎ আছে। সে জগতে শুধু খাই খাই। সবাই খেলছে বাঁচার খেলা।
দুই বন্ধু সেই খেলায় নেমে যায়। অঘোষিত সমাপ্তি পায় বন্ধুত্ব।9 Comments
Friends
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
নিশাত আনজুম
@nishathunzom
Drako Shajib
@drako



যথার্থ বলেছেন। বড় হতে হতে সব বিপ্লবী চিন্তা ম্লান হয়ে যায়।