Profile Photo

Md.Jahangir AlomOffline

  • Profile picture of Md.Jahangir Alom

    Md.Jahangir Alom

    3 years, 11 months ago

    অনুপমা
    জাহাঙ্গীর আলম

    হে অনুপমা, যেথায় তোমার ছায়া,
    চোখেই তোমার মহামায়া।
    হে অপরুপা, তুমি তো নহে পাখি
    এখনই দেখে তবুও আবার দেখি।

    হে মহীয়সী, তোমারে আমি চিনি
    তোমারই হিয়ার মাঝে অশ্রু আমি কিনি।
    যে কুহুকিনী, তোমার গভীর নীরবতা
    তবে কী তোমার হৃদয় অসীম গভীরতা।

    তুমি তো নও যে টবে রাখা ফুল
    তবে মোর অভিলাষ মহান অতুল।
    দুই চক্ষে তোমার অগ্নিশিখা
    সত্যি তুমি মোর অগ্নিকন্যা।

    5
    3 Comments
    • “হে মহীয়সী, তোমারে আমি চিনি
      তোমারই হিয়ার মাঝে অশ্রু আমি কিনি।
      যে কুহুকিনী, তোমার গভীর নীরবতা
      তবে কী তোমার হৃদয় অসীম গভীরতা।” সুন্দর উপমা। তবে এখানের শেষের লাইন দুটো যদি এভাবে লিখি তবে কেমন হয় জানাবেন।
      “হে কুহুকিনী, তোমার গাড় নীরবতা
      জানান দেয় তোমার হৃদয়ের অসীম গভীরতা।”

    • Md Ashfak Sayed
      আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু মূল্যবান মতামতের জন্য।
      আপনার লিখা লাইনগুলো লিখলেও চমৎকার হয়।
      কিন্তু আমি যে লাইনগুলো লিখেছি তার কিছু নিদিষ্ট অর্থ রয়েছে।

      অনেক অনেক শুভকামনা রইল।।।।

Skip to toolbar